দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসা ফুলের বড় একটি অংশের বেচাকেনা হয় এখানে।
Published : 21 Nov 2026, 01:20 PM
সকাল হলেই রং আর সৌরভে ভরে ওঠে রাজধানীর শাহবাগের ফুলের বাজার। সারি সারি দোকান, নানা রঙের ফুল আর ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততায় জমে ওঠে এই বাজার।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসা ফুলের বড় একটি অংশের বেচাকেনা হয় এখানে। যশোরের গদখালী, সাভার, মানিকগঞ্জসহ বিভিন্ন এলাকার ফুল আসে শাহবাগের বাজারে।
গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, গ্লাডিওলাসসহ নানা ধরনের ফুল পাওয়া যায় এখানে। পাইকারি ও খুচরা দুই ধরনের বেচাকেনাই চলে।
সকালে পাইকারি ক্রেতারা এখান থেকে ফুল কিনে নিয়ে যান নগরের বিভিন্ন এলাকার দোকানে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ফুল ছড়িয়ে পড়ে শহরের নানা প্রান্তে।
বিয়ে, জন্মদিন, বিভিন্ন উৎসব কিংবা প্রিয়জনকে উপহার দিতে ফুলের চাহিদা থাকে সারা বছরই। সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শাহবাগের এই বাজার।
ফুলের সৌন্দর্যের পাশাপাশি বহু মানুষের জীবিকার সঙ্গেও জড়িয়ে আছে এই ফুলের বাজার।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।