Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
ভিডিও(হ্যালো)

প্রকৃতির সান্নিধ্যে এক বিকেল

রাজধানীর আফতাবনগরে এক বিকেল কাটানোর সুযোগ হয়েছিল। ব্যস্ত শহরের কোলাহল থেকে কিছুটা দূরে গিয়ে মনে হল, যেন শহর ছেড়ে অন্য কোথাও চলে এসেছি।

রাইয়ানা জান্নাত

Published : 21 Nov 2026, 04:35 PM

Updated : 21 Nov 2026, 01:14 PM

রাজধানীর আফতাবনগরে এক বিকেল কাটানোর সুযোগ হয়েছিল। ব্যস্ত শহরের কোলাহল থেকে কিছুটা দূরে গিয়ে মনে হল, যেন শহর ছেড়ে অন্য কোথাও চলে এসেছি।

চারপাশে বড় বড় গাছ, সবুজ আর বেশ কিছু ফাঁকা জায়গা। কোথাও মাটির রাস্তা। সেই রাস্তা ধরে হাঁটতে গিয়ে মনে পড়ছিল নিজের গ্রামের কথা। যে গ্রামে আমার জন্ম, শৈশবের অনেকটা সময় কেটেছে। মনে হচ্ছিল, যেন আবার সেই গ্রামেই ফিরে গেছি। চারপাশে মাটির একটা চেনা ঘ্রাণও যেন অনুভব করছিলাম।

একটি স্টিলের সেতুর পাশে পানিতে বাঁধা ছিল নৌকা। কিছুক্ষণ দাঁড়িয়ে পানিতে মাছ আছে কি না, তা দেখার চেষ্টা করলাম। পানিতে নড়াচড়া চোখে পড়ছিল।

পাশেই একটি ফুটবল অ্যাকাডেমিতে শিশুদের খেলতে দেখলাম। তাদের ছোটাছুটি আর খেলার দৃশ্যও বেশ ভালো লাগছিল।

আফতাবনগরের মূল সড়কেও গাড়ির চাপ তুলনামূলক কম মনে হয়েছে। এখানে নতুন নতুন ভবন তৈরি হচ্ছে ঠিকই, তবে এখনো অনেক জায়গা ফাঁকা। তাই পুরো এলাকাটাকে ঘিঞ্জি মনে হয়নি।

হাঁটতে হাঁটতে এমন কিছু গাছ আর ফল চোখে পড়ল, যেগুলোর নাম জানি না। তবে এগুলো আমার গ্রামের পরিচিত দৃশ্যের কথা মনে করিয়ে দিল।

আসলে শহরের ব্যস্ত জীবনে কখনো কখনো একটু সবুজ, খোলা জায়গা আর চেনা প্রকৃতির সান্নিধ্যই অনেকটা স্বস্তি দিতে পারে। আফতাবনগরের এই বিকেলটা আমার কাছে তেমনই ছিল। দিনশেষে মনে হল, শহরের মধ্যেই যেন একটুখানি গ্রাম খুঁজে পেলাম।

প্রতিবেদকের বয়স: ১২। জেলা: ঢাকা।
এ সম্পর্কিত খবর
ঘুরে এলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
ঘুরে এলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
‘বাল্যবিয়েতে সংকুচিত হয় মেয়েদের কর্মসংস্থানের সুযোগ’
‘বাল্যবিয়েতে সংকুচিত হয় মেয়েদের কর্মসংস্থানের সুযোগ’
'নারীর ক্ষমতায়নের পথে বড় বাধা বাল্যবিয়ে'
'নারীর ক্ষমতায়নের পথে বড় বাধা বাল্যবিয়ে'
শাহবাগের ফুলের বাজার
শাহবাগের ফুলের বাজার

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24