বক্তারা বলেন, নজরুল তার কবিতা ও গানের মাধ্যমে শোষণ ও অবিচারের বিরুদ্ধে লড়াইয়ে মানুষকে প্রেরণা দিয়েছেন।
Published : 02 Sep 2026, 09:24 PM
নেত্রকোণার দুর্গাপুরে কথা, কবিতা ও গানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালন করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলার গাভিনা গ্রামের নজরুল অধ্যয়ন কেন্দ্রে এ আয়োজন করা হয়।
নজরুল স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রতিষ্ঠানটির সভাপতি মানেশ সাহা সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সম্পাদক দীপক সরকার।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত।
বক্তারা বলেন, প্রেম, বিদ্রোহ, সাম্য ও জাগরণের কবি কাজী নজরুল ইসলাম তার কবিতা ও গানের মাধ্যমে শোষণ ও অবিচারের বিরুদ্ধে লড়াইয়ে মানুষকে প্রেরণা দিয়েছেন।
অনুষ্ঠানের শেষ পর্বে শিল্পীরা নজরুলের গান পরিবেশন করেন এবং কবিতা পাঠ করেন।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: নেত্রকোণা।