অনুষ্ঠানে সুকান্ত ভট্টাচার্যের কবিতা আবৃত্তির পাশাপাশি নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়।
Published : 31 Aug 2026, 01:55 PM
সাতক্ষীরায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।
জেলা সদরের ঋশিল্পী মিলনায়তনে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের জেলা শাখা এই আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা শাখার সভাপতি শরীফুল্লাহ কায়সার সুমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাউসার আজিজ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কবি সুকান্ত ভট্টাচার্য তার স্বল্পায়ু জীবনে শোষণ, বৈষম্য, দারিদ্র্য ও মানবিক সংকটকে কবিতায় তুলে ধরেছেন। তার সাহিত্যকর্মে সাধারণ মানুষের প্রতি গভীর দায়বদ্ধতা এবং একটি মানবিক সমাজের প্রত্যাশা ফুটে উঠেছে।”
অনুষ্ঠানে সুকান্ত ভট্টাচার্যের কবিতা আবৃত্তির পাশাপাশি নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়।
প্রতিবেদকের বয়স: ১৬ বছর। জেলা: সাতক্ষীরা।