Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
হ্যালো

আমার প্রিয় শিক্ষক

যে শিক্ষার্থীরা নানা কারণে পড়াশোনা ছেড়ে দেয় তাদের আবার বিদ্যালয়ে ফিরিয়ে আনতে তিনি নিরলসভাবে কাজ করেন।

আমার প্রিয় শিক্ষক

বিডিনিউজ২৪

মরিয়ম হাছান

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2026, 09:38 AM

Updated : 11 Sep 2026, 03:55 PM

বইয়ের পাঠ শেখানোর পাশাপাশি যিনি শিক্ষার্থীর মধ্যে মূল্যবোধ জাগিয়ে তোলেন এবং তাদের স্বপ্ন দেখতে শেখান তিনিই আমার কাছে প্রিয় শিক্ষক।

এমনই একজন শিক্ষক হলেন বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান স্যার।

এই স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই আমি তাকে একজন পরিশ্রমী, সৎ ও বন্ধুসুলভ শিক্ষক হিসেবে দেখে আসছি।

আমি দেখেছি, তিনি সবসময় শিক্ষার্থীদের সুখ-দুঃখের কথা মনোযোগ দিয়ে শোনেন। কারও আর্থিক বা পারিবারিক সমস্যা থাকলে আন্তরিকভাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।

যে শিক্ষার্থীরা নানা কারণে পড়াশোনা ছেড়ে দেয় তাদের আবার বিদ্যালয়ে ফিরিয়ে আনতে তিনি নিরলসভাবে কাজ করেন। শিক্ষার্থীদের প্রতি তার এই দায়িত্ববোধের জন্য আমি তাকে অনেক শ্রদ্ধা করি।

স্যার অত্যন্ত ধৈর্যের সঙ্গে আমাদের পড়ান। কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে তিনি বারবার বুঝিয়ে দেন। তার ক্লাস কখনোই বিরক্তিকর মনে হয় না। তিনি কঠিন বিষয়ও খুব সহজভাবে উপস্থাপন করতে পারেন।

শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই নয়, তিনি আমাদের নৈতিক শিক্ষাও দেন। তিনি শেখান কীভাবে বড়দের সম্মান করতে হয়, ছোটদের স্নেহ করতে হয়, মানুষের উপকারে এগিয়ে আসতে হয়।

তার কাছ থেকে আমি শিখেছি রাস্তায় কোনো ক্ষতিকর বস্তু পড়ে থাকলে তা সরিয়ে দেওয়াও আমাদের দায়িত্বের অংশ।

স্যারের শিক্ষা ও আদর্শ আমার সারাজীবনের অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: বরগুনা।

এ সম্পর্কিত খবর
‘বাল্যবিয়ে রোধে সরকারকে আরও কঠোর হতে হবে’
‘বাল্যবিয়ে রোধে সরকারকে আরও কঠোর হতে হবে’
সিলেটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
সিলেটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
ডেঙ্গু রোধে টাঙ্গাইলে সন্তোষ জাহ্নবী স্কুলে পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু রোধে টাঙ্গাইলে সন্তোষ জাহ্নবী স্কুলে পরিচ্ছন্নতা অভিযান
‘জলবায়ু পরিবর্তনের প্রভাবও বাল্যবিয়ের ঝুঁকি বাড়ায়’
‘জলবায়ু পরিবর্তনের প্রভাবও বাল্যবিয়ের ঝুঁকি বাড়ায়’

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24