Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
হ্যালো

ঘুরে এলাম বান্দরবানের স্বর্ণমন্দির

সেখানে পৌঁছানোর পর প্রথমেই চোখে পড়ে পাহাড়ের চূড়ায় স্থাপিত দৃষ্টিনন্দন স্বর্ণাভ বুদ্ধমূর্তি।

ঘুরে এলাম বান্দরবানের স্বর্ণমন্দির

বিডিনিউজ২৪

অর্পিতা দাশ

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2026, 12:14 PM

Updated : 19 Sep 2026, 02:30 PM

কিছুদিন আগে আমি পরিবারের সঙ্গে বান্দরবানের স্বর্ণমন্দির ঘুরতে যাই। পাহাড় ও সবুজ প্রকৃতির কোলে দাঁড়িয়ে থাকা এই মন্দিরের অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে।

সেখানে পৌঁছানোর পর প্রথমেই চোখে পড়ে পাহাড়ের চূড়ায় স্থাপিত দৃষ্টিনন্দন স্বর্ণাভ বুদ্ধমূর্তি। দূর থেকেই এর সৌন্দর্য যে কারো মন কেড়ে নেবে।

মন্দির প্রাঙ্গণে পা রাখতেই মন যেন প্রশান্তিতে ভরে গেল। চারপাশ ছিল অত্যন্ত পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল। দেশ-বিদেশ থেকে আসা দর্শনার্থীরা নীরবে স্থানটির সৌন্দর্য উপভোগ করছিল। কেউ ছবি তুলছিল আবার কেউ ধ্যানমগ্ন হয়ে সময় কাটাচ্ছিল।

প্রকৃতির স্নিগ্ধতা ও ধর্মীয় আবহ মিলেমিশে এখানে যেন সৃষ্টি করেছে এক অনন্য পরিবেশ। এখানে ঘুরে আমার মনে হয়েছে, এটি শুধু ধর্মীয় উপাসনালয় নয়। এটি পাশাপাশি প্রকৃতি, সংস্কৃতি ও সম্প্রীতিরও একটি প্রতীক।

সৌন্দর্য ও নির্মল পরিবেশের কারণে বান্দরবানের স্বর্ণমন্দির দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত। প্রকৃতি ও ভ্রমণ ভালোবাসেন এমন প্রত্যেকেরই এই স্থানটি ঘুরে দেখা উচিত বলে আমি মনে করি।

প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: রাঙামাটি।

এ সম্পর্কিত খবর
‘বাল্যবিয়ে রোধে সরকারকে আরও কঠোর হতে হবে’
‘বাল্যবিয়ে রোধে সরকারকে আরও কঠোর হতে হবে’
সিলেটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
সিলেটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
ডেঙ্গু রোধে টাঙ্গাইলে সন্তোষ জাহ্নবী স্কুলে পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু রোধে টাঙ্গাইলে সন্তোষ জাহ্নবী স্কুলে পরিচ্ছন্নতা অভিযান
‘জলবায়ু পরিবর্তনের প্রভাবও বাল্যবিয়ের ঝুঁকি বাড়ায়’
‘জলবায়ু পরিবর্তনের প্রভাবও বাল্যবিয়ের ঝুঁকি বাড়ায়’

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24