নজরুল বর্ষ উপলক্ষে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
Published : 03 Sep 2026, 12:19 PM
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
নজরুল বর্ষ উপলক্ষে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আকতার।
প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংগীত, চিত্রাঙ্কন, অভিনয়, নৃত্য, হামদ-নাত, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগীতায় অংশ নেবে।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: কুড়িগ্রাম।