বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্কাউট সদস্যরাও এতে যোগ দেয়।
Published : 13 Sep 2026, 08:03 PM
বাগেরহাটে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশজুড়ে এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধনের পর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ নিয়ে সভা অনুষ্ঠিত হয়।
এতে অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন ও সিভিল সার্জন আ. স. মো. মাহবুবুল আলম।
বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্কাউট সদস্যরাও এতে যোগ দেয়।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: বাগেরহাট।