Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
হ্যালো

নবরত্ন মন্দিরে এক বিকেল

স্থানীয়রা জানান, ‎বাংলাদেশে আবিষ্কৃত নবরত্ন মন্দিরসমূহের মধ্যে এটিই সবচেয়ে বড়।‎

নবরত্ন মন্দিরে এক বিকেল

বিডিনিউজ২৪

‎মো. আব্দুল্লাহ ফুয়াদ

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2026, 05:56 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

‎সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গা থানার হাটিকুমরুল গ্রামে ‎কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন নবরত্ন মন্দির। ঐতিহাসিক এই প্রত্নতাত্ত্বিক স্থানটি ঘুরে দেখার ইচ্ছে ছিল অনেক দিন ধরে।

অবশেষে কিছুদিন আগে সেখানে যাওয়া হয়। সঙ্গে ছিলেন আমার মামা ও তার এক বন্ধু।

আমরা দুপুর দুইটার দিকে আমাদের বাড়ি থেকে যাত্রা শুরু করি। আমাদের বাড়ি জেলা সদরে। এখান থেকে ‎নবরত্ন মন্দিরের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার।

সিএনজি চালিত অটোরিকশা যোগে সেখানে পৌঁছাতে আমাদের ৪০ মিনিটের মত সময় লাগে।

মন্দিরে প্রবেশের জন্য প্রধান প্রবেশদ্বারে থাকা নিরাপত্তারক্ষীরা দর্শনার্থী নিবন্ধন খাতায় আমাদের নাম লিপিবদ্ধ করেন। এরপর আমরা ভেতরে প্রবেশ করি।

‎

ভেতরে প্রবেশের পর মন্দিরের দেয়ালে দেয়ালে আঁকা নান্দনিক নকশা আমাদের দৃষ্টি আকর্ষণ করে। আমরা দেয়ালে খোদাই করা এসব কারুকাজ আমরা খুব মনোযোগ দিয়ে দেখতে থাকি। এছাড়া মন্দিরের বাইরের পরিবেশও ছিল খুব শান্ত ও মনোরম।

‎

এত পুরনো একটি স্থাপনা আজও এত সুন্দরভাবে সংরক্ষিত রয়েছে, এটি দেখে আমি সত্যিই বিস্মিত হয়েছি।

স্থানীয়রা জানান, ‎বাংলাদেশে আবিষ্কৃত নবরত্ন মন্দিরসমূহের মধ্যে এটিই সবচেয়ে বড়।‎

‎আমরা সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থান করি। এ সময় স্থানীয় এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। তিনি আমাদের মন্দিরটি ঘুরে দেখান এবং ছবি তুলতে সাহায্য করেন ।

‎মন্দিরটি বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে। আমাদের সবকিছু ঘুরে দেখা ও ছবি তুলতে তুলতে মন্দির খোলা রাখার সময় শেষ হয়। তাই আমরাও বিকেল ৫টায় মন্দির প্রাঙ্গণ ত্যাগ করি।

প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: সিরাজগঞ্জ।

এ সম্পর্কিত খবর
‘বাল্যবিয়ে রোধে সরকারকে আরও কঠোর হতে হবে’
‘বাল্যবিয়ে রোধে সরকারকে আরও কঠোর হতে হবে’
সিলেটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
সিলেটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
ডেঙ্গু রোধে টাঙ্গাইলে সন্তোষ জাহ্নবী স্কুলে পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু রোধে টাঙ্গাইলে সন্তোষ জাহ্নবী স্কুলে পরিচ্ছন্নতা অভিযান
‘জলবায়ু পরিবর্তনের প্রভাবও বাল্যবিয়ের ঝুঁকি বাড়ায়’
‘জলবায়ু পরিবর্তনের প্রভাবও বাল্যবিয়ের ঝুঁকি বাড়ায়’

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24