প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীরা অংশ নেন।
Published : 04 Sep 2026, 07:30 PM
কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নেত্রকোণায় শুরু হয়েছে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা।
সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে নেত্রকোণা পাবলিক হলে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. নুরুজ্জামান ও পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীরা অংশ নেন। এতে কবিতা, গানসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা নজরুলের কবিতা, গান ও সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরেন।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: নেত্রকোণা।