Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
হ্যালো

ফুলবাড়ীর বিলুপ্ত ছিটমহলে স্বতন্ত্র ইউনিয়ন চান বাসিন্দারা

তারা বলছেন, এলাকাটি পৃথক ইউনিয়ন পরিষদ হিসেবে স্বীকৃতি পেলে প্রশাসনিক কাজ ও নাগরিক সেবা পাওয়া আরও সহজ হবে।

ফুলবাড়ীর বিলুপ্ত ছিটমহলে স্বতন্ত্র ইউনিয়ন চান বাসিন্দারা

বিডিনিউজ২৪

সাজ্জাদ হোসেন

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2026, 11:35 AM

Updated : 19 Sep 2026, 02:27 PM

ছিটমহল বিনিময়ের ১১ বছরে অনেকটাই বদলে গেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়া এলাকার মানুষের জীবন।

এক সময়ের বিচ্ছিন্ন এই জনপদে এখন পাকা সড়ক, বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, ই-সেন্টার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ পৌঁছে গেছে প্রায় সব ধরনের নাগরিক সুবিধা।

জীবনযাত্রার এই পরিবর্তনকে আরও সহজ ও গতিশীল করতে এবার এলাকাটিকে ‘স্বতন্ত্র ইউনিয়ন’ ঘোষণার দাবি জানিয়েছে স্থানীয়রা।

তারা বলছেন, এলাকাটি পৃথক ইউনিয়ন পরিষদ হিসেবে স্বীকৃতি পেলে প্রশাসনিক কাজ ও নাগরিক সেবা পাওয়া আরও সহজ হবে।

মাহমুদ হাসান নামের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “ছিটমহল বিনিময়ের আগে আমরা ভারতের নাগরিক ছিলাম, কিন্তু সেখানে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আবার বাংলাদেশে থেকেও কোনো সরকারি সেবা বা সুবিধা পেতাম না। ফলে দীর্ঘ ৬৮ বছর আমাদের রাষ্ট্রহীন মানুষের মত জীবন কাটাতে হয়েছে। এখন আমরা সব নাগরিক সুবিধা পাচ্ছি। ইউনিয়ন ঘোষণা হলে আমাদের জন্য আরেকটু সুবিধা হবে।”

ছিটমহল বিনিময় আন্দোলনের নেতা মো. মনির হোসেন জানান, প্রতি বছরই ছিটমহল বিনিময়ের দিনটি স্মরণীয় করে রাখতে তারা নানা কর্মসূচি পালন করেন। তবে এবারের আয়োজনে সবচেয়ে জোরালো দাবি হয়ে উঠেছে স্বতন্ত্র ইউনিয়নের বাস্তবায়ন।

রোজেন ইসলাম নামের এক শিক্ষার্থী হ্যালোকে বলে, “দাসিয়ারছড়ায় প্রায় ১৫ হাজার মানুষের বসবাস। এত বড় জনপদের মানুষের সরকারি সেবা পাওয়া আরও সহজ করতে এলাকাটিকে দ্রুত স্বতন্ত্র ইউনিয়ন ঘোষণা করা প্রয়োজন।”

১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তির বাস্তবায়নের অংশ হিসেবে ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৬২টি ছিটমহল বিনিময় হয়। এর মধ্যে বাংলাদেশ ১১১টি এবং ভারত ৫১টি ছিটমহল পায়। এই চুক্তির ফলে কুড়িগ্রামের ভূখণ্ডে যুক্ত হয় ১২টি বিলুপ্ত ছিটমহল, তার একটি এই দাসিয়ারছড়া।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: কুড়িগ্রাম।

এ সম্পর্কিত খবর
‘বাল্যবিয়ে রোধে সরকারকে আরও কঠোর হতে হবে’
‘বাল্যবিয়ে রোধে সরকারকে আরও কঠোর হতে হবে’
সিলেটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
সিলেটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
ডেঙ্গু রোধে টাঙ্গাইলে সন্তোষ জাহ্নবী স্কুলে পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু রোধে টাঙ্গাইলে সন্তোষ জাহ্নবী স্কুলে পরিচ্ছন্নতা অভিযান
‘জলবায়ু পরিবর্তনের প্রভাবও বাল্যবিয়ের ঝুঁকি বাড়ায়’
‘জলবায়ু পরিবর্তনের প্রভাবও বাল্যবিয়ের ঝুঁকি বাড়ায়’

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24