Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
হ্যালো

ঘুরে এলাম জাতীয় উদ্ভিদ উদ্যান

বোটানিক্যাল গার্ডেনে আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে বাঁশের ঝাড়।

ঘুরে এলাম জাতীয় উদ্ভিদ উদ্যান

বিডিনিউজ২৪

সাফওয়ান আহমেদ

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2026, 05:02 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

কিছুদিন আগে মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে ঘুরতে গিয়েছিলাম। যে উদ্যানটি ‘বোটানিক্যাল গার্ডেন' নামেই বেশি পরিচিত।

দুপুরের দিকে সেখানে পৌঁছে ৩০ টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করি। তখন প্রখর রোদ থাকায় গরমে খানিকটা অস্বস্তি হচ্ছিল। তবে ধীরে ধীরে আকাশ মেঘলা হয়ে যাওয়ায় উদ্যানে ঘুরে বেশ প্রশান্তি পেয়েছি।

বোটানিক্যাল গার্ডেনে আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে বাঁশের ঝাড়। বাঁশেরও যে এত ধরনের জাত আছে, তা আগে জানতাম না।

এ ছাড়াও দেখেছি শাপলা বিল, গোলাপ বাগান ও ক্যাকটাস হাউজ। ঘুরতে গিয়ে দুর্লভ প্রজাতির কিছু গাছও চোখে পড়েছে। এমন অনেক গাছ দেখেছি, যেগুলো আগে কখনো দেখিনি, এমনকি নামও জানতাম না।

উদ্যানের ভেতরে হাঁটার সময় নানা বর্ণের কাঠবিড়ালিও দেখেছি। গাছপালা আর সবুজের মাঝে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল, শহরের ব্যস্ততা থেকে অনেকটা দূরে চলে এসেছি। এটা যেন সবুজের নীরব এক রাজ্য।

উদ্যানটি বেশ বড়। অনেকক্ষণ হাঁটার পর পা ব্যথা হয়ে গিয়েছিল। তারপরও ঘোরার সময়টা বেশ উপভোগ করেছি।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।

এ সম্পর্কিত খবর
‘বাল্যবিয়ে রোধে সরকারকে আরও কঠোর হতে হবে’
‘বাল্যবিয়ে রোধে সরকারকে আরও কঠোর হতে হবে’
সিলেটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
সিলেটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
ডেঙ্গু রোধে টাঙ্গাইলে সন্তোষ জাহ্নবী স্কুলে পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু রোধে টাঙ্গাইলে সন্তোষ জাহ্নবী স্কুলে পরিচ্ছন্নতা অভিযান
‘জলবায়ু পরিবর্তনের প্রভাবও বাল্যবিয়ের ঝুঁকি বাড়ায়’
‘জলবায়ু পরিবর্তনের প্রভাবও বাল্যবিয়ের ঝুঁকি বাড়ায়’

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24