Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
হ্যালো

শাহজাদপুরে নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মবার্ষিকী পালিত

সেলিম আল দীনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

শাহজাদপুরে নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মবার্ষিকী পালিত

বিডিনিউজ২৪

শাহ মো. রেদোয়ান ইসলাম

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2026, 09:14 AM

Updated : 11 Sep 2026, 03:55 PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ গ্রাম থিয়েটারের ভ্রাতৃপ্রতিম সংগঠন রবীন্দ্র থিয়েটারের উদ্যোগে এই আয়োজন করা হয়।

সেলিম আল দীনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে তার সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন রবীন্দ্র থিয়েটারের কর্মী বাবুল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও রবীন্দ্র থিয়েটারের সভাপতি মো. মাহবুবুর রহমান মিলন। সঞ্চালনা করেন রবীন্দ্র থিয়েটারের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমু।

এতে ‘সেলিম আল দীন বহমান বাংলায়’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ সিডনি।

আলোচনা পর্ব শেষে কবিতা আবৃত্তি, নৃত্য, সংগীত ও শ্রুতি নাটক পরিবেশন করা হয়।

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: সিরাজগঞ্জ।

এ সম্পর্কিত খবর
‘বাল্যবিয়ে রোধে সরকারকে আরও কঠোর হতে হবে’
‘বাল্যবিয়ে রোধে সরকারকে আরও কঠোর হতে হবে’
সিলেটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
সিলেটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
ডেঙ্গু রোধে টাঙ্গাইলে সন্তোষ জাহ্নবী স্কুলে পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু রোধে টাঙ্গাইলে সন্তোষ জাহ্নবী স্কুলে পরিচ্ছন্নতা অভিযান
‘জলবায়ু পরিবর্তনের প্রভাবও বাল্যবিয়ের ঝুঁকি বাড়ায়’
‘জলবায়ু পরিবর্তনের প্রভাবও বাল্যবিয়ের ঝুঁকি বাড়ায়’

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24