Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
হ্যালো

সেদিনের হার থেকেই শিখেছি, হাল ছাড়া যাবে না

আজ পেছনে ফিরে তাকালে বুঝতে পারি সেদিনের সেই হারই ছিল আমার জীবনের গুরুত্বপূর্ণ একটি শিক্ষা।

সেদিনের হার থেকেই শিখেছি, হাল ছাড়া যাবে না

বিডিনিউজ২৪

মাসফিহা তাবাসসুম মুগ্ধ

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2026, 11:09 AM

Updated : 11 Sep 2026, 03:55 PM

ছোটবেলায় একবার নাচের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। নাচ শেষে উপস্থিত অনেকেই আমার প্রশংসা করে বলেছিলেন, 'তুমিই প্রথম হবে'। তাদের কথায় আমি খুব আনন্দিত হই এবং মনে মনে আশাও করেছিলাম, আমি প্রথম, দ্বিতীয় বা তৃতীয় যেকোনো একটি স্থান অর্জন করবই।

কিন্তু ফলাফল ঘোষণার সময় দেখলাম, পুরস্কারের তালিকায় আমার নাম নেই। এই ঘটনা আমাকে ভীষণ কষ্ট দিয়েছিল। মনে হয়েছিল, সবাই যখন আমার নাচের প্রশংসা করেছে তাহলে আমি কোনো স্থান পেলাম না কেন? হতাশ হয়ে সিদ্ধান্ত নিলাম আর কখনো কোনো প্রতিযোগিতায় অংশ নেব না।

ঠিক তখনই মা আমাকে সাহস দেন। তিনি আমাকে বলেন, 'এটাই তোমার জীবনের শেষ প্রতিযোগিতা নয়। সামনে তোমার অনেক পথ পড়ে আছে। মেধা ও পরিশ্রম দিয়ে তুমি আরও অনেক দূর যেতে পারবে।'

মায়ের কথাগুলো আমার মনে গভীরভাবে দাগ কেটেছিল। আমি আবার নতুন উদ্যমে নিজেকে প্রস্তুত করতে শুরু করি। এরপর বিভিন্ন সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে যাওয়ার সুযোগ হয়েছে। যে বিষয়েই অংশ নিয়েছি কোনো না কোনো পুরস্কারও জিতেছি।

আজ পেছনে ফিরে তাকালে বুঝতে পারি সেদিনের সেই হারই ছিল আমার জীবনের গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। সেদিন যদি হতাশ হয়ে সবকিছু ছেড়ে দিতাম, তাহলে হয়ত পরবর্তী অর্জনগুলো আমি পেতাম না। মায়ের সাহস ও দোয়া আমাকে বারবার সামনে এগিয়ে যেতে শক্তি দিয়েছে।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: শেরপুর।

এ সম্পর্কিত খবর
‘বাল্যবিয়ে রোধে সরকারকে আরও কঠোর হতে হবে’
‘বাল্যবিয়ে রোধে সরকারকে আরও কঠোর হতে হবে’
সিলেটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
সিলেটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
ডেঙ্গু রোধে টাঙ্গাইলে সন্তোষ জাহ্নবী স্কুলে পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু রোধে টাঙ্গাইলে সন্তোষ জাহ্নবী স্কুলে পরিচ্ছন্নতা অভিযান
‘জলবায়ু পরিবর্তনের প্রভাবও বাল্যবিয়ের ঝুঁকি বাড়ায়’
‘জলবায়ু পরিবর্তনের প্রভাবও বাল্যবিয়ের ঝুঁকি বাড়ায়’

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24