রোপণের পাশাপাশি এসব চারার পরিচর্যার ওপরও গুরুত্ব দিয়েছে আয়োজকেরা।
Published : 09 Sep 2026, 05:19 PM
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ১৭০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
ইউনিসেফের সহযোগিতায় ক্লাইমেট অ্যাকশন ক্লাব নামের পরিবেশ বিষয়ক স্থানীয় একটি সংগঠনের উদ্যোগে এই আয়োজন করা হয়।
উপজেলার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা ও বিভিন্ন সড়কের পাশে এসব চারা রোপণ করা হয়।
রোপণের পাশাপাশি এসব চারার পরিচর্যার ওপরও গুরুত্ব দিয়েছে আয়োজকেরা। আগামী ছয় মাস পর যেসব প্রতিষ্ঠানে বেশি সংখ্যক গাছ সুস্থভাবে বেঁচে থাকবে, সেসব প্রতিষ্ঠানকে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছে।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষবের জয়রামকুড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদির বলেন, “এ ধরনের কর্মসূচি যত বেশি আয়োজন করা হবে এবং শিশু ও তরুণদের যত বেশি সম্পৃক্ত করা যাবে, জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা তত সহজ হবে।”
বৃক্ষরোপণ কর্মসূচিতে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: ঢাকা।