প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার শিক্ষার মান বাড়ানোর দিকে সবাইকে নজর দেওয়ার আহ্বান জানান।
Published : 03 Sep 2026, 07:35 PM
নেত্রকোণায় প্রাথমিক শিক্ষা সমাপনী, জুনিয়র বৃত্তি ও এসএসসি পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে দুর্গাপুর উপজেলা প্রশাসন।
বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট ও বই তুলে দেওয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত এবং অতিরিক্ত জেলা প্রশাসক মুন মুন জাহান লিজা।
প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার শিক্ষার মান বাড়ানোর দিকে সবাইকে নজর দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “উন্নয়ন বলতে শুধু ইট-পাথরের অট্টালিকা বুঝি না। আমি চাই এ অঞ্চলের সামগ্রিক শিক্ষাব্যবস্থা ও মানবিক উন্নয়ন।”
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: নেত্রকোণা।