উদ্বোধনী ম্যাচে পদ্ধা ও তিস্তা নামের দুটি দল অংশগ্রহণ করে।
Published : 27 Aug 2026, 12:09 PM
সিরাজগঞ্জ শহরের চর রায়পুরে ‘খেলা হবে বন্ধুত্ব গড়বে, মাদক মুক্ত সমাজ গড়বে’ প্রতিপাদ্যে শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট।
স্থানীয় খেলার মাঠে মিতালী যুব সংসদের আয়োজনে রোববার বিকেলে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী ম্যাচে পদ্মা ও তিস্তা নামের দুটি দল অংশগ্রহণ করে।
জানা যায়, ৮টি দল নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
আয়োজকেরা জানান, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: সিরাজগঞ্জ।