Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
হ্যালো

জাতীয় চার নেতাকে হত্যার শোকাবহ দিন

জেলহত্যার পর ২১ বছর এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া বন্ধ রাখা হয়।

জাতীয় চার নেতাকে হত্যার শোকাবহ দিন

কে. এম. ইফতেশাম ইসলাম কে. এম. ইফতেশাম ইসলাম

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2024, 04:51 PM

Updated : 03 Nov 2026, 11:23 AM

বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর একটি বেদনাদায়ক ও কলঙ্কিত দিন। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঘটে এক নির্মম হত্যাকাণ্ড। যা 'জেল হত্যা দিবস' নামে পরিচিত।

সেদিন মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়।

এই ঘটনার আড়াই মাস আগে ১৫ অগাস্ট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এরপর তার ঘনিষ্ঠ এই চার সহকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

কারাগারের মত নিরাপদ আশ্রয়ে এ ধরনের হত্যাকাণ্ড বিশ্ব ইতিহাসেও খুবই বিরল। তাই দিনটিকে দেশের কলঙ্কিত অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়।

জেলহত্যার পর ২১ বছর এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া বন্ধ রাখা হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই মামলার কার্যক্রম আবার শুরু হয়। ২৯ বছর পর ২০০৪ সালে মামলার রায় ঘোষণা করা হয়। 

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: ঢাকা।

এ সম্পর্কিত খবর
ডেঙ্গু রোধে সচেতনতা বাড়াতে বরগুনায় উঠান বৈঠক
ডেঙ্গু রোধে সচেতনতা বাড়াতে বরগুনায় উঠান বৈঠক
অসময়ে ব্রহ্মপুত্রে ভাঙন, আতঙ্কিত চরের মানুষ
অসময়ে ব্রহ্মপুত্রে ভাঙন, আতঙ্কিত চরের মানুষ
শ্মশানে মোমবাতি জ্বেলে প্রিয়জনদের স্মরণ
শ্মশানে মোমবাতি জ্বেলে প্রিয়জনদের স্মরণ
‘আমার কষ্ট নাই, ছোট ভাইটা ভালো থাকুক'
‘আমার কষ্ট নাই, ছোট ভাইটা ভালো থাকুক'

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24