একসময় পোড়াবাড়িতে চমচম তৈরির সঙ্গে বহু পরিবার জড়িত ছিল।
Published : 27 Sep 2026, 10:00 PM
টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচমের ঐতিহ্য প্রায় ২০০ বছরের। জেলার সদর উপজেলার পোড়াবাড়ি গ্রামের নামের সঙ্গেই জড়িয়ে আছে এই মিষ্টির পরিচয়।
জানা যায়, ব্রিটিশ আমলে আসাম থেকে আসা দশরথ গৌড় পোড়াবাড়িতে এসে স্থানীয় গরুর দুধ ও নদীর পানি ব্যবহার করে চমচম তৈরি শুরু করেন। ধীরে ধীরে এই মিষ্টির খ্যাতি ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন এলাকায়।
লালচে রঙের পোড়াবাড়ির চমচম তৈরি হয় মূলত দুধ, চিনি, পানি, সামান্য ময়দা ও এলাচ দানা দিয়ে। বাইরে কিছুটা শক্ত হলেও ভেতরের অংশ থাকে নরম ও রসালো।
একসময় পোড়াবাড়িতে চমচম তৈরির সঙ্গে বহু পরিবার জড়িত ছিল। সময়ের সঙ্গে সেই সংখ্যা কমে গেছে বলে জানান স্থানীয়রা।
দীর্ঘ এই ঐতিহ্যের স্বীকৃতি হিসেবে ‘টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম’ জিআই পণ্যের মর্যাদা পেয়েছে।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: টাঙ্গাইল।