এতে শতাধিক মেয়েশিশুর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
Published : 07 Sep 2026, 06:37 PM
রংপুরে সুবিধাবঞ্চিত মেয়েশিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
নগরীর ২২ নম্বর ওয়ার্ডের বাবুখাঁ এলাকায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে এই আয়োজন করা হয়।
এতে শতাধিক মেয়েশিশুর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। তাদের সবাইকে সাতটি খাতা, একটি জ্যামিতি বক্স ও ১২টি করে কলম দেওয়া হয়।
আয়োজকরা বলেন, সুবিধাবঞ্চিত মেয়েশিশুদের পড়াশোনা চালিয়ে যেতে পরিবার, সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন। প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পেলে তারা পড়াশোনায় আরও আগ্রহী হবে।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: রংপুর।