এতে লোকগান, নাচ, আবৃত্তি ও পুঁথিপাঠে অংশ নেয় সংগঠনটির সদস্যরা।
Published : 10 Sep 2026, 04:49 PM
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে লোক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কলেজের কলাভবনের সামনে এই আয়োজন করে ‘মোহনা’ নামের একটি সাংস্কৃতিক সংগঠন।
দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ।
এতে লোকগান, নাচ, আবৃত্তি ও পুঁথিপাঠে অংশ নেয় সংগঠনটির সদস্যরা।
আয়োজকরা জানান, বাঙালির লোকজ ঐতিহ্যের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া এবং তরুণদের মধ্যে সাংস্কৃতিক চর্চা বাড়ানোই এই আয়োজনের উদ্দেশ্য।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: সিলেট।