Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
হ্যালো

সিলেটের পথে পথে মুগ্ধতার এক ভ্রমণ

শ্রীমঙ্গলের কথা মনে হলেই প্রথমে চোখের সামনে ভেসে ওঠে বিস্তীর্ণ চা-বাগান।

সিলেটের পথে পথে মুগ্ধতার এক ভ্রমণ

বিডিনিউজ২৪

সাইয়ারা নবী

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2026, 05:27 PM

Updated : 11 Sep 2026, 03:55 PM

বেশ কয়েক মাস আগের কথা। বার্ষিক পরীক্ষা শেষে পরিবারের সঙ্গে সিলেট ঘুরতে যাওয়ার পরিকল্পনা করা হয়। এরপর নির্ধারিত দিনে যাত্রা শুরু করি আমরা।

সেদিন আমরা সকাল সাড়ে সাতটার দিকে ট্রেনে চড়ে রওনা হয়েছিলাম। আট ঘণ্টার ভ্রমণ শেষে সবাই মিলে সিলেটে পৌঁছাই। সিলেট যাওয়ার পথেই লাউয়াছড়া উদ্যান দেখা হয়ে যায় আমাদের।

এরপর সিলেট শহর থেকে সাদা পাথর যাওয়ার পথে চোখে পড়ে মালনীছড়া চা-বাগান।

সিলেটের ভোলাগঞ্জে অবস্থিত সাদা পাথর যেন এক নয়নাভিরাম স্থান। স্বচ্ছ পানির নিচে দেখা যায় সাদা পাথর, যা সূর্যের আলোয় ঝলমল করে।

এরপর আমরা যাই লালাখাল। সিলেটের জৈন্তাপুরে অবস্থিত এই স্থানে আমরা নৌভ্রমণ করেছি। এখানের পানিও কাঁচের মত স্বচ্ছ। এখান থেকে আমরা ভারতের মেঘালয়ের পাহাড় স্পষ্ট দেখতে পাই।

নদী, পাথর আর সবুজ প্রকৃতি মিলে এক মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পেয়েছি জাফলংয়ে। সীমান্তের ওপারে দেখা যায় ডাউকি সেতু, কাছেই খাসিয়া পল্লী। সেখান থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় আমাদের।

পরদিন সকালের গন্তব্য ছিল শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলের কথা মনে হলেই প্রথমে চোখের সামনে ভেসে ওঠে বিস্তীর্ণ চা-বাগান। তারপর আমরা সাত রংয়ের চা পান করি।

পরদিন সকালে আমরা ট্রেনে করে বাড়ির পথ ধরি। ফেরার পথে মনে হল, যেন স্বপ্নের মত একটি জায়গা থেকে ফিরছি।

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: ঢাকা।

এ সম্পর্কিত খবর
‘বাল্যবিয়ে রোধে সরকারকে আরও কঠোর হতে হবে’
‘বাল্যবিয়ে রোধে সরকারকে আরও কঠোর হতে হবে’
সিলেটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
সিলেটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
ডেঙ্গু রোধে টাঙ্গাইলে সন্তোষ জাহ্নবী স্কুলে পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু রোধে টাঙ্গাইলে সন্তোষ জাহ্নবী স্কুলে পরিচ্ছন্নতা অভিযান
‘জলবায়ু পরিবর্তনের প্রভাবও বাল্যবিয়ের ঝুঁকি বাড়ায়’
‘জলবায়ু পরিবর্তনের প্রভাবও বাল্যবিয়ের ঝুঁকি বাড়ায়’

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24