আমি মনে করি, বাল্যবিয়ের কারণে শিশুর স্বাভাবিক জীবন হুমকির মুখে পড়ে।
Published : 30 Aug 2026, 03:03 PM
বাংলাদেশে বাল্যবিয়ে রোধে কঠোর আইন থাকলেও বিভিন্ন স্থানে এখনো এই ধরনের ঘটনা ঘটছে।
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অসচেতনতা ও দারিদ্র্যের কারণে অনেক পরিবার অল্প বয়সেই তাদের সন্তানদের বিয়ে দিয়ে দিচ্ছে। সাধারণত মেয়েরাই বেশি বাল্যবিয়ের শিকার হয়।
আমি মনে করি, বাল্যবিয়ের কারণে শিশুর স্বাভাবিক জীবন হুমকির মুখে পড়ে। অল্প বয়সে বিয়ের কারণে অনেক কিশোরী শিক্ষাজীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
আমি সংবাদমাধ্যম থেকে জেনেছি, বাল্যবিয়ে ও অকাল মাতৃত্বের কারণে মা ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়। পাশাপাশি পারিবারিক সহিংসতা, দারিদ্র্যের চক্র এবং সামাজিক বৈষম্য আরও তীব্র হতে পারে।
তাই আমি মনে করি, বাল্যবিয়ে প্রতিরোধে শুধু আইন প্রয়োগ করলেই যথেষ্ট নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নেত্রকোণা।