আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক থেকে দূরে রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
Published : 26 Aug 2026, 04:18 PM
রংপুরের কাউনিয়া উপজেলায় শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট।
“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল”- প্রতিপাদ্যকে সামনে রেখে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
তকিপল বাজার যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে ৮টি দল অংশ নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টেপামধুপুর উচ্চ বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. শাহজাহান মিয়া।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক থেকে দূরে রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: রংপুর।