তার বয়স ৭ থেকে ৮ বছর হবে। নিজের বয়স জানে না সে।
Published : 30 Aug 2026, 04:53 PM
বেলুন বিক্রি করে সংসারে অর্থের জোগান দেয় তাজিম নামের এক শিশু।
তার বয়স ৭ থেকে ৮ বছর হবে। নিজের বয়স জানে না সে। মিরপুর জাতীয় চিড়িয়াখানার সামনে তার সঙ্গে কথা হয়।
তাজিম জানায়, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিড়িয়াখানার সামনে বেলুন বিক্রি করে সে।
তার বাবা আচার বিক্রি করেন। সংসারে কিছুটা সহায়তা করতে তাজিমও বেলুন বিক্রি করে আয় করে।
পড়াশোনার বিষয়ে তাজিম জানায়, স্কুলে গেলেও পড়াশোনায় তার আগ্রহ তৈরি হয়নি। তাই আর পড়াশোনা করতে চায় না সে।
ভবিষ্যতে কী করতে চায় জানতে চাইলে তাজিম বলে, বড় হয়ে ভালো একটি ব্যবসা করতে চায় সে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।