অনেক সময় পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের কাছ থেকেও তাদের অবহেলা ও কটু কথা শুনতে হয়।
Published : 13 Sep 2026, 12:42 PM
আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন, যারা তাদের শারীরিক গঠন, আচরণ, সক্ষমতা কিংবা কোনো বিশেষ বৈশিষ্ট্যের কারণে চারপাশের মানুষের উপহাসের শিকার হয়। বয়সে ছোট হোক কিংবা বড় কেউই এর বাইরে নয়।
অনেক সময় পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের কাছ থেকেও তাদের অবহেলা ও কটু কথা শুনতে হয়। দিনের পর দিন এমন আচরণ একজন মানুষের আত্মবিশ্বাস ও মানসিক শক্তিকে ভেঙে দিতে পারে।
অনেকেই এসব উপহাস উপেক্ষা করে জীবনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু প্রতিনিয়ত তুচ্ছতাচ্ছিল্য তাদের পথকে কঠিন করে তোলে।
উপহাস থেকে মুক্তি পেতে অনেকে নিজের সেই বৈশিষ্ট্য পরিবর্তনের জন্য প্রাণপণ চেষ্টা করে। কেউ নিজের চেহারা নিয়ে হীনম্মন্যতায় ভোগে, কেউ আচরণ বদলানোর চেষ্টা করে, আবার কেউ শারীরিক সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করে।
অথচ মানুষের কোনো বৈশিষ্ট্য তাকে অন্যদের চেয়ে কম মূল্যবান করে না। তাই কাউকে নিয়ে উপহাস না করে তার পাশে দাঁড়ানো, সম্মান করা ও উৎসাহ দেওয়া উচিত। আমাদের সামান্য ভালোবাসা ও সহমর্মিতাই হয়ত একজন মানুষের জীবন বদলে দিতে পারে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নেত্রকোণা।