বৃহস্পতিবার জেলার সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে চরাঞ্চলের ২০০ শিশুর হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
Published : 31 Oct 2026, 07:45 PM
কুড়িগ্রামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার জেলার সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে চরাঞ্চলের ২০০ শিশুর হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য পুষ্টিকর ও সুষম খাবার নিশ্চিত করা জরুরি। পাশাপাশি খাবার সঠিকভাবে প্রস্তুত ও গ্রহণের বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: কুড়িগ্রাম।