বিয়ে কিশোরীদের মানসিক বিকাশে বাধা তৈরি করে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামরুজ্জামান মজুমদার। হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, মানসিক পরিপক্কতা ও নিজের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি হওয়ার আগেই বিয়ের দায়িত্ব নিতে গিয়ে অনেক কিশোরী মানসিক চাপ ও নির্যাতনের ঝুঁকিতে পড়ে। এ ছাড়া অল্প বয়সে মাতৃত্বের ক্ষেত্রে শারীরিক ও মানসিক প্রস্তুতির ঘাটতিও মা ও শিশুর জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
Published : 21 Nov 2026, 06:19 PM
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।