শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দিয়েছেন বাগেরহাটের ২৫০ শয্যা জেলা হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালটেন্ট খান শিহান মাহামুদ। হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, ছয় মাস পর বুকের দুধের পাশাপাশি শিশুকে ঘরের তৈরি পুষ্টিকর খাবার দিতে হবে। এ ছাড়া নিয়মিত টিকাদান, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো ও কৃমিনাশক ওষুধ দেওয়ার মাধ্যমে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করা যায়।
Published : 24 Nov 2026, 05:30 PM
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: বাগেরহাট।