Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
স্বাস্থ্য

ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৮৪

মারা যাওয়াদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার চারজন এবং রংপুর বিভাগের একজন।

ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৮৪

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Sep 2026, 07:48 PM

Updated : 17 Sep 2026, 07:48 PM

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

এসময়ে এক হাজার ৪৮৪ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মারা যাওয়াদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার চারজন এবং রংপুর বিভাগের একজন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৭৬ জনের মৃত্যু হলো। এর মধ্যে সেপ্টেম্বরে প্রাণ গেছে ৭৯ জনের, যা মাসের হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ২০৭ জন ভর্তি হয়েছেন, দক্ষিণ সিটিতে ভর্তি হন ২২৭ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ১৯০ জন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২১১ জন, চট্টগ্রামে ১৯২ জন, খুলনায় ২৫২ জন, ময়মনসিংহে ৬৪ জন, রাজশাহীতে ১০২ জন, রংপুরে ৩৪ জন ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ৪ জন ভর্তি হয়েছেন।

বুলেটিনের তথ্য অনুসারে, গেল ২৪ ঘণ্টায় এক হাজার ৫১৩ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত মোট ৫৮ হাজার ৪০০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৪ হাজার ৯২ জন হাসপাতাল ছেড়ে গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

২০২৫ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।

  • ডেঙ্গু
  • ডেঙ্গু রোগী
  • হাসপাতালে ভর্তি
  • ডেঙ্গুতে মৃত্যু
এ সম্পর্কিত খবর
ডেঙ্গু প্রতিরোধে কনটেন্ট ক্রিয়েটরদের সহযোগিতা চায় স্বাস্থ্য মন্ত্রণালয়
ডেঙ্গু প্রতিরোধে কনটেন্ট ক্রিয়েটরদের সহযোগিতা চায় স্বাস্থ্য মন্ত্রণালয়
ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১৭৫৩ রোগী ভর্তি 
ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১৭৫৩ রোগী ভর্তি 
অন্তঃসত্ত্বা অবস্থায় ডেঙ্গুতে প্রাণ গেল ভিক্টোরিয়া কলেজের ছাত্রীর
অন্তঃসত্ত্বা অবস্থায় ডেঙ্গুতে প্রাণ গেল ভিক্টোরিয়া কলেজের ছাত্রীর
নোয়াখালীর সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ, এক সপ্তাহে হাসপাতালে ৪৬
নোয়াখালীর সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ, এক সপ্তাহে হাসপাতালে ৪৬

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24