আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা ‘ ‘বিতর্ক বিকাশ ২০১৩’ এ শহীদ নায়েক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয় বাগেরহাটে চ্যাম্পিয়ন হয়েছে।
Published : 02 Oct 2013, 03:41 PM
মঙ্গলবার ব্র্যাক আয়োজিত বাগেরহাট সদর উপজেলার রণবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তারা একই উপজেলার কে. বি. ফতেপুর মাধ্যমিক বিদ্যালয় দলকে হারায়।
শ্রেষ্ঠ বক্তা হয়েছে বিজয়ী দলের দলনেতা নাফিজা নওশের মেঘলা।
বিতর্কের বিষয়বস্তু ছিলো , ‘সামাজিক প্রতিবন্ধকতাই নারী শিক্ষার প্রধান অন্তরায়।’
বিতর্ক সমন্বয়কারী ও ব্র্যাক এর শিক্ষা কর্মসূচির বাগেরহাট জেলা ব্যবস্থাপক জয়ন্তী মণ্ডল জানান, এ বছরের প্রতিযোগিতায় বিভিন্ন পর্যায়ে জেলার ৪৮টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়।
অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়।