কিশোরী মায়ের মৃত্যু শঙ্কা নিয়ে অন্যদেশের মতো বাংলাদেশেও বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
Published : 13 Jul 2013, 11:44 AM
‘কৈশোরে গর্ভধারণ মাতৃমৃত্যুর অন্যতম কারণ’ এ বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার প্রসূতি মায়েদের বিশেষ সেবা দেওয়াসহ নানা কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারীতে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএএম রফিকুন্নবীর সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা প্রশাসক এসএম মাহফুজুল হক।
এছাড়া, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে ‘মা ও শিশু কল্যাণ কেন্দ্রে’ সন্তানসম্ভাবা মায়েদের সেবা দেওয়া হয়।