Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
চট্টগ্রাম

শাহ আমানতে দেড় কোটি টাকার স্বর্ণসহ ওমান ফেরত যাত্রী আটক

আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শাহ আমানতে দেড় কোটি টাকার স্বর্ণসহ ওমান ফেরত যাত্রী আটক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Sep 2026, 04:50 PM

Updated : 18 Sep 2026, 04:50 PM

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান ফেরত এক যাত্রীর ব্যাগ ও প্যান্টের পকেট থেকে ৫৩১ গ্রাম স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

শুক্রবার সংস্থাটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জব্দ করা এই স্বর্ণালঙ্কারের আনুমানিক বাজারমূল্য শুল্ক-করসহ প্রায় ১ কোটি ৪১ লাখ ৫৫৫ টাকা।

এ ঘটনায় আটক যাত্রীর নাম মোহাম্মদ হাসান মুরাদ। তিনি চট্টগ্রামের রাউজানের নোয়াজিশপুরের বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে সালাম এয়ারের একটি ফ্লাইটে (ওভি-২৪৬) আসা যাত্রী মুরাদের ওপর নজরদারি বাড়ায় কাস্টমস গোয়েন্দা দল।

বিমানটি অবতরণের পর কাস্টমস হলরুমে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ওই যাত্রীর ব্যাগে ও শরীরে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে তার ব্যাগে বিশেষ কায়দায় স্কচটেপে মোড়ানো অবস্থায় পেস্ট সদৃশ বস্তু পাওয়া যায়। পরবর্তীতে স্বর্ণ কারিগরের মাধ্যমে তা প্রক্রিয়াজাত করে ৪২৫ গ্রাম ওজনের ২৪ ক্যারেট স্বর্ণপিণ্ড উদ্ধার করা হয়।

এছাড়া তার প্যান্টের পকেট তল্লাশি করে ১০৬ গ্রাম ওজনের আরও ৩৫টি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার জব্দ করা হয়।

আটক যাত্রীর বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই চোরাচালানের সঙ্গে অন্য কোনো চক্র বা ব্যক্তি জড়িত আছে কি না এবং স্বর্ণের উৎস ও গন্তব্য অনুসন্ধান করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সিআইআইডি।

  • চট্টগ্রাম বিভাগ
  • চট্টগ্রাম জেলা
  • শাহ আমানত বিমানবন্দর
  • যাত্রী আটক
এ সম্পর্কিত খবর
ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫৬৪
ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫৬৪
বগুড়া হাসপাতালে আনসার সদস্যদের ওপর হামলা, রোগীর ৪ বন্ধু আটক
বগুড়া হাসপাতালে আনসার সদস্যদের ওপর হামলা, রোগীর ৪ বন্ধু আটক
আবাসিক ভবনে দুই গুদাম, ৩ লাখ ১৬ হাজার বিদেশি সিগারেট জব্দ
আবাসিক ভবনে দুই গুদাম, ৩ লাখ ১৬ হাজার বিদেশি সিগারেট জব্দ
আবুল বারকাতের দুই ফ্ল্যাট, গাড়িসহ সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
আবুল বারকাতের দুই ফ্ল্যাট, গাড়িসহ সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24