Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
ক্রিকেট

আতাপাত্তুর ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে সোনার পদকের লড়াইয়ে শ্রীলঙ্কা

এশিয়ান গেমসের সেমি-ফাইনালে চামারি আতাপাত্তুর দুর্দান্ত ইনিংসে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর অনায়াসেই টপকে গেছে লঙ্কানরা।

আতাপাত্তুর ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে সোনার পদকের লড়াইয়ে শ্রীলঙ্কা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 11:59 AM

Updated : 20 Sep 2026, 11:59 AM

৯ দিন আগেই এশিয়া কাপের সেমি-ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। পাকিস্তানের ১৩০ রান টপকাতে সেদিন বেশ বেগ পেতে হয়েছিল শ্রীলঙ্কাকে। এবার এশিয়ান গেমসে আরও কঠিন লড়াইয়ে ইঙ্গিত দিল পাকিস্তান। রান তাড়ার রেকর্ড গড়ার চ্যালেঞ্জ ছুড়ে দিল তারা লঙ্কানদের সামনে। কিন্তু চামারি আতাপাত্তু জ্বলে উঠলে তো কোনো লক্ষ্যই বড় নয়! অধিনায়কের দুর্দান্ত ইনিংসে স্রেফ তুড়ি বাজিয়েই যেন ফাইনালে পৌঁছে গেল তারা।

পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে এশিয়ান গেমসের নারী ক্রিকেটের ফাইনালে পা রাখল শ্রীলঙ্কা।

সোনার পদকের লড়াইয়ে মঙ্গলবার তাদের প্রতিপক্ষ ভারত কিংবা বাংলাদেশ।

জাপানের আইচির নিশিনে রোববার প্রথম সেমি-ফাইনালে পাকিস্তান ২০ ওভারে তোলে ১৭৭ রান। ৫৪ বলে ৭১ রানের ইনিংস খেলেন আয়েশা জাফার। ফিফটি করেন ওপেনার শাওয়াল জুলফিকার।

রান তাড়ায় লঙ্কানদের খুব একটা ভুগতে হয়নি। জিতে যায় তারা ১৩ বল বাকি রেখেই।

৭ চার ও ৬ ছক্কায় ৫০ বলে ৮৩ রানে অপরাজিত থাকেন লঙ্কানদের অনেক জয়ের নায়ক ও তাদের সর্বকালের সেরা নারী ক্রিকেটার আতাপাত্তু।

করোরোগি স্পোর্টস পার্কে রান তাড়ায় লঙ্কানদের ভালো শুরু এনে দেন ইমেশা দুলানি। প্রথম চার ওভারে পাঁচটি বাউন্ডারি আসে তার ব্যাট থেকে। পঞ্চম ওভারেই অবশ্য তাকে (২১ বলে ২৭) ফিরিয়ে দেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা।

পরের জুটিতেই একরকম নিশ্চিত হয়ে যান লঙ্কানদের জয়। আতাপাত্তু ও হাসিনি পেরেরা জুটি গড়েন ৫৬ বলে ৯৫ রানের।

আতাপাত্তু শুরুতে সময় নেন অনেকটা। এক পর্যায়ে তার রান ছিল ১৭ বলে ৮। প্রথম সাত ওভারে অবিশ্বাস্যভাবে বাউন্ডারি আসেনি তার ব্যাট থেকে। অষ্টম ওভারে মমিনা রিয়াসাতের বলে ছক্কা মারার পর ডানা মেলে দেন তিনি। এরপর স্রেফ উড়তেই থাকেন।

ওই ওভারে টানা চার বলে দুটি ছক্কা দুটি চার মারেন। এর তাকে থামাতে পারেনি পাকিস্তান। নাশরা সান্ধুকে ছক্কা মেরে ফিফটি করেন তিনি ৩৭ বলে। এরপর তার ব্যাট হয়ে ওঠে আরও অপ্রতিরোধ্য। আরেক প্রান্তেও ঝড় তুলে হাসিনি আউট হন ২৬ বলে ৪২ রান করে। আতাপাত্তু এরপর দলকে জিতিয়ে দেন হার্শিথা সামারাউইক্রামাকে (১২ বলে ১৭*) সঙ্গী করে। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে রান আসে ২৩ বলে অপরাজিত ৪৭। সাত দিন আগেই এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে হেরেছেন আতাপাত্তুরা। এবার এশিয়ান গেমসের ফাইনালেও তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হারমানপ্রিত কৌরের দলই।

  • পাকিস্তান
  • শ্রীলঙ্কা
  • নারী ক্রিকেট
  • গেমস
  • আতাপাত্তু
  • আয়েশা
  • এশিয়ান
এ সম্পর্কিত খবর
শেফালির তাণ্ডবে গুঁড়িয়ে গেল বাংলাদেশের সোনার পদকের আশা
শেফালির তাণ্ডবে গুঁড়িয়ে গেল বাংলাদেশের সোনার পদকের আশা
খরুচে মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরি ছাপিয়ে পাওয়েলের ক্যামিও
খরুচে মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরি ছাপিয়ে পাওয়েলের ক্যামিও
হেডের সেঞ্চুরি ও স্পিনারদের নৈপুণ্যে সিরিজ অস্ট্রেলিয়ার
হেডের সেঞ্চুরি ও স্পিনারদের নৈপুণ্যে সিরিজ অস্ট্রেলিয়ার
শ্রীলঙ্কাকে আবার পাত্তা না দিয়ে সিরিজ ইংল্যান্ডের
শ্রীলঙ্কাকে আবার পাত্তা না দিয়ে সিরিজ ইংল্যান্ডের

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24