Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
করপোরেট

বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ

চলতি বছরের মধ্যে ১ হাজার ৫০০ কোটি টাকার পাটের সুতা রপ্তানি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Sep 2026, 11:08 AM

Updated : 18 Sep 2026, 11:08 AM

বছরে ৮০ হাজার মেট্রিক টন পাটের সুতা ও পাটজাত পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে বন্ধ থাকা চার পাঠকল চালু করেছে আবুল খায়ের গ্রুপ।

পাটকলগুলো হল ফরিদপুরের রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ, দাহমাশী জুট ইন্ডাস্ট্রিজ, ফরিদপুর জুট ফাইবার্স ও কুষ্টিয়া জুট ইন্ডাস্ট্রিজ।

আবুল খায়ের গ্রুপ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কারখানাগুলো এখন পাটপণ্য উৎপাদন করছে।

চলতি বছরে ডিসেম্বরে মধ্যে ১২০ কোটি ডলার বা ১ হাজার ৫০০ কোটি টাকার পাটের সুতা রপ্তানি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তুরস্ক ও চীনসহ অন্যান্য দেশে এই পাটপণ্য রপ্তানি হয় বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আবুল খায়ের গ্রুপের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগাল শেখ শাবাব আহমেদ বলেন, "পাটপণ্যের ব্যবসা মূলধন নিবিড়। দেশের বেসরকারি খাতে অনেক পাটকল বর্তমানে বন্ধ। সে কারণে আমরা নতুন কারখানা না করে বন্ধ কারখানার সঙ্গে কাজ করেছি।

"সম্প্রতি পাট ব্যবসায় নামার অংশ হিসেবে বেসরকারি খাতের চারটি বন্ধ পাটকল চালু করেছি। এতে চার কারখানায় ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হয়। এ ছাড়া বন্ধ ৩ থেকে ৪টি পাটকল নেওয়ার আবেদনও করেছে আবুল খায়ের গ্রুপ।"

  • পাটকল
  • আবুল খায়ের গ্রুপ
এ সম্পর্কিত খবর
নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯% বাড়ল
নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯% বাড়ল
আকাশসীমা ব্যবহারে মাসে মাসে আয় বাড়ছে, নতুন রেডারের সুফল?
আকাশসীমা ব্যবহারে মাসে মাসে আয় বাড়ছে, নতুন রেডারের সুফল?
১৭২ কোটি টাকার ‘অবৈধ’ সম্পদ: আনিসুল হকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুদক
১৭২ কোটি টাকার ‘অবৈধ’ সম্পদ: আনিসুল হকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুদক
আবুল বারকাতের দুই ফ্ল্যাট, গাড়িসহ সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
আবুল বারকাতের দুই ফ্ল্যাট, গাড়িসহ সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24