Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

ভ্যাট ফাঁকি ঠেকাতে অনলাইনভিত্তিক দোকানগুলোতে অভিযান চালাচ্ছে এনবিআরের ভ্যাট কমিশনারেট।

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 05:11 PM

Updated : 23 Sep 2026, 05:11 PM

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশের ৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি উদঘাটনের তথ্য দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

বুধবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পল্লবীতে কোরিয়ান মার্ট বাংলাদেশ নামের অনলাইন ভিত্তিক প্রসাধনসামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠানটিতে ঢাকার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (পশ্চিম) অভিযান চালায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভ্যাট ফাঁকির আলামত পাওয়ায় অধিকতর যাচাইয়ের জন্য প্রতিষ্ঠানটির ল্যাপটপ, কম্পিউটার ও অন্যসব নথি জব্দ করা হয়। সেগুলো যাচাই করে দেখা যায়, তারা ‘নিয়মবহির্ভূত’ মোট ৪৬ কোটি ৭৩ লাখ ৬৩ হাজার ৬৪৭ টাকার পণ্য বিক্রি করেছে।

“যার বিপরীতে ফাঁকিকৃত মুসকের (ভ্যাট) পরিমাণ মোট ৩ কোটি ১৯ লাখ ৫৭ হাজার ৪৯০ টাকা।”

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে তথ্য দিয়েছে এনবিআর।

ভ্যাট ফাঁকি ঠেকাতে অনলাইনভিত্তিক দোকানগুলোতে অভিযান চালাচ্ছে এনবিআরের ভ্যাট কমিশনারেট।

একাধিক অভিযানে ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছে কর আদায়ের এ সংস্থা।

  • অনলাইন শপ
  • এনবিআর
  • ভ্যাট ফাঁকি
  • কোরিয়ান মার্ট বাংলাদেশ
এ সম্পর্কিত খবর
শেয়ারবাজারে ‘কারসাজি’: সাকিব-হিরুদের মামলার প্রতিবেদন ১৭ নভেম্বর
শেয়ারবাজারে ‘কারসাজি’: সাকিব-হিরুদের মামলার প্রতিবেদন ১৭ নভেম্বর
ইলেক্ট্রনিক্স কোম্পানির সোয়া ৩ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদ্ঘাটন
ইলেক্ট্রনিক্স কোম্পানির সোয়া ৩ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদ্ঘাটন
১৭২ কোটি টাকার ‘অবৈধ’ সম্পদ: আনিসুল হকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুদক
১৭২ কোটি টাকার ‘অবৈধ’ সম্পদ: আনিসুল হকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুদক
‘অভিনব পদ্ধতিতে’ রাজস্ব ফাঁকি, ভার্গো ট্যোবাকোর বিরুদ্ধে মামলা
‘অভিনব পদ্ধতিতে’ রাজস্ব ফাঁকি, ভার্গো ট্যোবাকোর বিরুদ্ধে মামলা

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24