Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
বাণিজ্য

ইলেক্ট্রনিক্স কোম্পানির সোয়া ৩ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদ্ঘাটন

ওই কোম্পানি লিথিয়াম ব্যাটারি প্রস্তুতকারক হিসাবে নিবন্ধিত। তবে অভিযান চলাকালে সেখানে আমদানি করা মোবাইল চার্জার, বিভিন্ন ব্র্যান্ডের হেডফোন ও ব্লুটুথ হেডফোন পাওয়া যায়।

ইলেক্ট্রনিক্স কোম্পানির সোয়া ৩ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদ্ঘাটন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2026, 09:08 PM

Updated : 20 Sep 2026, 09:08 PM

জিনলিয়ান ইলেক্ট্রনিক্স টেকনোলজি বাংলাদেশ কোম্পানি লিমিটেডে অভিযান চালিয়ে থেকে ৩ কোটি ২৮ লাখ টাকার ভ্যাট ফাঁকি উদ্ঘাটন করেছে ঢাকার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (পশ্চিম)।

রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ সেপ্টেম্বর ধামরাইয়ের জিনলিয়ান ইলেক্ট্রনিক্স টেকনোলজি বাংলাদেশ কোম্পানিতে অভিযান চালানো হয়।

ওই কোম্পানি লিথিয়াম ব্যাটারি প্রস্তুতকারক হিসাবে নিবন্ধিত। তবে অভিযান চলাকালে সেখানে প্রস্তুতকৃত ব্যাটারির পাশাপাশি ব্যাটারি তৈরির কাঁচামাল ও সরঞ্জামসহ আমদানি করা মোবাইল চার্জার, বিভিন্ন ব্র্যান্ডের হেডফোন ও ব্লুটুথ হেডফোন পাওয়া যায়।

এনবিআর বলছে, ওই কারখানায় অভিযানকালে প্রাথমিকভাবে মূসক ফাঁকির সন্দেহ হওয়ায় অধিকতর যাচাই- বাছাইয়ের জন্য দলিলপত্র জব্দ করা হয়।

জব্দ করা দলিলপত্র পর্যালোচনায় দেখা যায়, ওই কোম্পানি ১৪ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৫০৭ টাকার বিক্রির তথ্য গোপন করেছে। তাতে ১ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৮৯২ টাকার ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে।

এছাড়া ১৫ কোটি ২২ লাখ ৮ হাজার ৭৭৫ টাকার পণ্য ও কাঁচামাল কেনার তথ্য গোপন করায় ভ্যাট ফাঁকির পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ১৬১ টাকা।

সবমিলিয়ে ভ্যাট ফাঁকির পরিমাণ ৩ কোটি ২৮ লাখ ২৩ হাজার ৫৩ টাকা বলে এনবিআরের ভাষ্য।

  • এনবিআর
  • ভ্যাট ফাঁকি
  • জিনলিয়ান ইলেক্ট্রনিক্স টেকনোলজি
এ সম্পর্কিত খবর
সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারীদের পুরস্কার দিল বিকাশ
সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারীদের পুরস্কার দিল বিকাশ
প্রতিরক্ষা উৎপাদনে ভারতের বড় উত্থান, রপ্তানি বেড়েছে ৫৬ গুণ
প্রতিরক্ষা উৎপাদনে ভারতের বড় উত্থান, রপ্তানি বেড়েছে ৫৬ গুণ
১৭২ কোটি টাকার ‘অবৈধ’ সম্পদ: আনিসুল হকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুদক
১৭২ কোটি টাকার ‘অবৈধ’ সম্পদ: আনিসুল হকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুদক
‘অভিনব পদ্ধতিতে’ রাজস্ব ফাঁকি, ভার্গো ট্যোবাকোর বিরুদ্ধে মামলা
‘অভিনব পদ্ধতিতে’ রাজস্ব ফাঁকি, ভার্গো ট্যোবাকোর বিরুদ্ধে মামলা

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24