Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
বাংলাদেশ

বোমাবাজি ও বাসে আগুন: ঢাকায় তল্লাশি ও টহল জোরদারের কথা বলছে পুলিশ

“আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীজুড়ে বিশেষ অভিযান চলমান রয়েছে,” বলেছে ডিএমপি।

বোমাবাজি ও বাসে আগুন: ঢাকায় তল্লাশি ও টহল জোরদারের কথা বলছে পুলিশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 05:12 PM

Updated : 19 Sep 2026, 05:19 PM

বিভিন্ন এলাকায় হাতবোমা বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার পরদিন ঢাকাজুড়ে ‘বিশেষ নিরাপত্তা ব্যবস্থা’ গ্রহণের কথা বলছে পুলিশ।

শনিবার এক বার্তায় ডিএমপি বলছে, ঢাকার প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তল্লাশিচৌকি বসানো হয়েছে।

শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত ঢাকার যাত্রাবাড়ী থানার সামনেসহ অন্তত আটটি স্থানে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সন্ধ্যার পর কাফরুল থানার সামনে একটি বাসে আগুনের ঘটনা ঘটে।

এর পরদিন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘স্বাভাবিক রাখতে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে’ বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলল পুলিশ।

ডিএমপি বলছে, নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে ঢাকার প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোর পাশাপাশি শহরের প্রধান প্রবেশদ্বারগুলোতে ‘কড়া নজরদারি’ চালানো হচ্ছে।

“যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে মোটরসাইকেলসহ সব ধরনের সন্দেহজনক যানবাহনে নিবিড় তল্লাশি চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীজুড়ে বিশেষ অভিযান চলমান রয়েছে।”

এছাড়া নগরীতে ‘পিকেট ডিউটি’ জোরদার করার কথা জানিয়ে পুলিশ বলছে, নগরজুড়ে গাড়ি ও মোটরবাইক নিয়ে টহলের পাশাপাশি হেঁটে টহল দেওয়া দলের সংখ্যা ‘উল্লেখযোগ্যভাবে বাড়ানো’ হয়েছে।

যেকোনো বড় ধরনের অপরাধ বা নাশকতা প্রতিরোধে মাঠে ডিবি, সিটিটিসি ও এপিবিএনের দল মোতায়েন রয়েছে বলেও ওই বর্তায় বলা হয়েছে।

  • টহল
  • গাড়িতে আগুন
  • হাতবোমা বিস্ফোরণ
  • বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
  • ঢাকায় তল্লাশি
এ সম্পর্কিত খবর
হাসিনার সরকার তারেকের সরকারে পরিণত হয়েছে: নাহিদ
হাসিনার সরকার তারেকের সরকারে পরিণত হয়েছে: নাহিদ
যাত্রাবাড়ীতে একাধিক হাতবোমা বিস্ফোরণ
যাত্রাবাড়ীতে একাধিক হাতবোমা বিস্ফোরণ
ঢাকার পথে পথে তল্লাশি
ঢাকার পথে পথে তল্লাশি
আগুনে ১৪ নবজাতকের মৃত্যু: পাকিস্তানের সেই হাসপাতাল যেন ছিল ‘মরণফাঁদ’
আগুনে ১৪ নবজাতকের মৃত্যু: পাকিস্তানের সেই হাসপাতাল যেন ছিল ‘মরণফাঁদ’

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24