Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

হাসিনার সরকার তারেকের সরকারে পরিণত হয়েছে: নাহিদ

টাঙ্গাইলে লংমার্চের পথসভায় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন নাহিদ ইসলাম।

হাসিনার সরকার তারেকের সরকারে পরিণত হয়েছে: নাহিদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 09:25 PM

Updated : 19 Sep 2026, 09:25 PM

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি গঠনের সমালোচনা করে ‘হাসিনার সরকার তারেকের সরকারে পরিণত হয়েছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, “আমরা দেখেছি কীভাবে র‌্যাবের বিলুপ্তির কথা বলে তারা র‌্যাবকে এসআরবিতে পরিণত করেছে। একইভাবে হাসিনা সরকার তারেকের সরকারে পরিণত হয়েছে। জনবল একই আছে, আইনকানুন একই আছে। শুধু লোক বদলেছে, শুধু এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তি বদলেছে। দেশের কোনো পরিবর্তন হয়নি।”

শনিবার দুপুরে ঢাকা-রংপুর লংমার্চের টাঙ্গাইলের নগর জলফৈ বাইপাসের পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা এক স্বৈরাচারকে হটিয়েছি। নতুন এক স্বৈরাচার গজিয়ে উঠেছে বাংলাদেশে। আপনারা দেখেছেন, গত সাত মাসে কীভাবে প্রতি পদে পদে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে, বিশ্বাসঘাতকতা করা হয়েছে।”

নাহিদ বলেন, “৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছিলেন। জুলাই বাস্তবায়ন হওয়ার কথা ছিল। কথা ছিল দেশে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না। কথা ছিল দেশে বৈষম্য থাকবে না।”

কর্মসংস্থান নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি।

নাহিদ বলেন, “তারা বলেছিল ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান তৈরি করবে। কিন্তু তারা কর্মসংস্থান কেড়ে নিচ্ছে সাধারণ মানুষের। আর কর্মসংস্থান হচ্ছে ছাত্রদল, যুবদল, শ্রমিকদলের। আমরা এমন বাংলাদেশ হতে দেব না।”

তিনি বলেন, “আবু সাইদের রক্তের প্রতি আমাদের দায়বদ্ধতা। টাঙ্গাইলের প্রতি আমাদের দায়বদ্ধতা, টাঙ্গাইলের মাওলানা ভাসানীর উত্তরসূরি আমরা।”

মাওলানা ভাসানীর প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, “আমরা বাংলাদেশের জন্য লড়াই করে যাচ্ছি। মাওলানা ভাসানী বলেছিল, দিল্লির আধিপত্যের বিরুদ্ধে এই বাংলা লড়াই করবে। এই আসাম লড়াই করবে, এই পশ্চিমবঙ্গ লড়াই করবে, এই ত্রিপুরা লড়াই করবে, এই সমগ্র বাংলা এক হয়ে দিল্লির বিরুদ্ধে লড়াই করবে। আমরা এখন এই লড়াই জারি রাখতে চাই। এবং দেশের অভ্যন্তরে যে নতুন স্বৈরাচার, সেই নতুন স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম।”

  • ঢাকা বিভাগ
  • টাঙ্গাইল জেলা
  • নাহিদ ইসলাম
এ সম্পর্কিত খবর
প্রথম দিন থেকে প্রতারণার আশ্রয় নিয়েছে সরকার: নাহিদ
প্রথম দিন থেকে প্রতারণার আশ্রয় নিয়েছে সরকার: নাহিদ
নাহিদ রানার ফেরার পথরেখা জানালেন প্রধান নির্বাচক
নাহিদ রানার ফেরার পথরেখা জানালেন প্রধান নির্বাচক
সরকারের ব্যর্থতার কথা মানুষের কাছে পৌঁছে দিতে চাই: গোলাম পরওয়ার
সরকারের ব্যর্থতার কথা মানুষের কাছে পৌঁছে দিতে চাই: গোলাম পরওয়ার
টেকনাফে পানির কষ্ট, খাল-ঝিরির প্রবাহে জীবন চলে ২৫ হাজার রোহিঙ্গার
টেকনাফে পানির কষ্ট, খাল-ঝিরির প্রবাহে জীবন চলে ২৫ হাজার রোহিঙ্গার

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24