Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
বাংলাদেশ

যাত্রাবাড়ীতে একাধিক হাতবোমা বিস্ফোরণ

এ ঘটনায় এক রিকশাচালক আহত হয়েছেন, বলছে পুলিশ।

যাত্রাবাড়ীতে একাধিক হাতবোমা বিস্ফোরণ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 08:54 PM

Updated : 19 Sep 2026, 08:54 PM

ঢাকার যাত্রাবাড়ী থানা ফটকে হাতবোমা বিস্ফোরণের পরদিন ফটকের বিপরীত পাশে আবারও হাতবোমা বিস্ফোরণ হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানার বিপরীতে সামাদ সুপার মার্কেটের সামনে একাধিক হাতবোমা বিস্ফোরণ হওয়ার কথা জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ওসি রাজু আহমেদ।

তিনি বলেন, “কে বা কারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।”

পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, চারটি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যার পর ঢাকার মিরপুর ১ নম্বর ও ১১ নম্বরে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

আগের দিন শুক্রবার সন্ধ্যার পর যাত্রাবাড়ী থানা ফটক ও চৌরাস্তায় একাধিক হাতবোমা ফাটানো হয়। ওই ঘটনায় একজন রিকশাচালক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

সেদিন দুপুর থেকে রাত পর্যন্ত ঢাকার অন্তত আট স্থানে হাতবোমা বিস্ফোরণ এবং মিরপুরে একটি বাসে আগুন দেওয়া হয়।

  • হাতবোমা বিস্ফোরণ
  • যাত্রাবাড়ী থানা
এ সম্পর্কিত খবর
এবার কমলাপুর রেলস্টেশনে হাতবোমা বিস্ফোরণ
এবার কমলাপুর রেলস্টেশনে হাতবোমা বিস্ফোরণ
বোমাবাজি ও বাসে আগুন: ঢাকায় তল্লাশি ও টহল জোরদারের কথা বলছে পুলিশ
বোমাবাজি ও বাসে আগুন: ঢাকায় তল্লাশি ও টহল জোরদারের কথা বলছে পুলিশ
মগবাজার-বাবুবাজার ও রামপুরায় এবার হাতবোমা বিস্ফোরণ
মগবাজার-বাবুবাজার ও রামপুরায় এবার হাতবোমা বিস্ফোরণ
যাত্রাবাড়ী থানার সামনে, মহাখালী ও আগারগাঁওয়ে হাতবোমা বিস্ফোরণ
যাত্রাবাড়ী থানার সামনে, মহাখালী ও আগারগাঁওয়ে হাতবোমা বিস্ফোরণ

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24