Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
বাংলাদেশ

গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: এ পর্যন্ত ১৭৯ গ্রেপ্তার

পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে গেলে তারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: এ পর্যন্ত ১৭৯ গ্রেপ্তার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 02:07 PM

Updated : 19 Sep 2026, 02:07 PM

ঢাকার গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় এ পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।

ডিএমপির এক বার্তায় শনিবার এ তথ্য জানানো হয়।

গত ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশান-১ এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কয়েকশ’ মানুষ মিছিল বের করে।

পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে গেলে তারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

এ ঘটনায় গুলশান থানার এসআই মো. মাহবুব হোসাইন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এতে ১১৮ জনের নাম দিয়ে অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়।

এই ঘটনায় গ্রেপ্তার কয়েকজনকে রিমান্ডেও নিয়ে আসে পুলিশ।

এর পরেই গুলশান বিভাগের উপ কমিশনার এম তানভীর আহমেদ এবং গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকে কয়েকঘন্টার ব্যবধানে প্রত্যাহার করা হয়।

মিছিলের ঘটনা এবং পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহারের পর ডিএমপির প্রতিটি থানা বিভাগকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।

  • গুলশান
  • গ্রেপ্তার
  • মিছিল
এ সম্পর্কিত খবর
গুলশানে ওসি-ডিসির পর সরানো হল এডিসিকেও
গুলশানে ওসি-ডিসির পর সরানো হল এডিসিকেও
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: আরও ৪ জন কারাগারে
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: আরও ৪ জন কারাগারে
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগান-মিছিল: ওসির পর সরানো হল পুলিশের ডিসিকে
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগান-মিছিল: ওসির পর সরানো হল পুলিশের ডিসিকে
আওয়ামী লীগের মিছিল: গুলশান থানার ওসি প্রত্যাহার
আওয়ামী লীগের মিছিল: গুলশান থানার ওসি প্রত্যাহার

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24