Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
বাংলাদেশ

গুলশানে ওসি-ডিসির পর সরানো হল এডিসিকেও

এর আগে কয়েক ঘণ্টার ব্যবধানে গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকে এবং গুলশান বিভাগের ডিসি এম তানভীর আহমেদকে প্রত্যাহার করা হয়।

গুলশানে ওসি-ডিসির পর সরানো হল এডিসিকেও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 07:03 PM

Updated : 19 Sep 2026, 07:03 PM

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিলের পর পুলিশের গুলশান বিভাগের এডিসি মো. সারোয়ার হোসাইনকেও সরানো হল।

শনিবার ডিএমপির এক আদেশে সারোয়ার হোসাইনকে গোয়েন্দা-ওয়ারী বিভাগে বদলি করা হয়। আর ডিবির এডিসি মো. আমিনুল হক বাপ্পীকে গুলশানে দায়িত্ব দেওয়া হয়।

একই আদেশে ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের এডিসি মো. জাহিদুল ইসলামকে মিরপুর জোনে ও মিরপুর বিভাগের এডিসি ফারজিনা নাসরিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগের বদলি করা হয়।

এর আগে বুধবার কয়েক ঘণ্টার ব্যবধানে গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকে এবং গুলশান বিভাগের ডিসি এম তানভীর আহমেদকে প্রত্যাহার করা হয়।

গত ১১ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করেন। ওই সময় হাতবোমা বিস্ফোরণ এবং পুলিশের রাবার বুলেট ছোড়ার ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সেদিন দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে প্রায় ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা পুলিশের দিকে ককটেল ছোড়েন।

পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধারের কথা বলে পুলিশ।

এ ঘটনায় গুলশান থানার এসআই মো. মাহবুব হোসাইন সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এতে ১১৮ জনের নাম দিয়ে অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়, যে মামলায় এ পর্যন্ত মোট ১৭৯ জনকে গ্রেপ্তারের কথা শনিবার জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার কয়েকজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

মিছিল নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে গুলশানে পুলিশের তিন কর্মকর্তাকে সরানো হল।

  • আওয়ামী লীগের মিছিল
  • ডিসি প্রত্যাহার
এ সম্পর্কিত খবর
সাভারে ‘ঝটিকা মিছিলের চেষ্টার’ অভিযোগে সাতজন আটক, লাঠি-ব্যানার জব্দ
সাভারে ‘ঝটিকা মিছিলের চেষ্টার’ অভিযোগে সাতজন আটক, লাঠি-ব্যানার জব্দ
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: এ পর্যন্ত ১৭৯ গ্রেপ্তার
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: এ পর্যন্ত ১৭৯ গ্রেপ্তার
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগান-মিছিল: ওসির পর সরানো হল পুলিশের ডিসিকে
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগান-মিছিল: ওসির পর সরানো হল পুলিশের ডিসিকে
আওয়ামী লীগের মিছিল: গুলশান থানার ওসি প্রত্যাহার
আওয়ামী লীগের মিছিল: গুলশান থানার ওসি প্রত্যাহার

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24