Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
বাংলাদেশ

রূপগঞ্জে সাঁওতাল কিশোরীর লাশ: সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

এ কিশোরীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করছেন স্বজনরা।

রূপগঞ্জে সাঁওতাল কিশোরীর লাশ: সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Sep 2026, 08:01 PM

Updated : 18 Sep 2026, 08:01 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়া সরেনের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছে ‘উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম’ নামে একটি সংগঠন।

শুক্রবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধ কর্মসূচি থেকে তারা এ দাবি জানায়।

কর্মসূচিতে সংগঠনের নেতা, আদিবাসী অধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

গত ৭ সেপ্টেম্বর রূপগঞ্জের একটি ভাড়া বাসায় দিনাজপুরের এ কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়।

বাড়ির মালিক তানিয়া বলেছেন, রিয়ার বান্ধবী তাকে বাসায় খুঁজতে এসে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

রিয়ার নানা বাবুরাম মুরমু বলেছে, তারা পরদিন এসে পুলিশ ও বাড়ি মালিকের মুখে আত্মহত্যার কথা শোনেন।

তার দাবি, রিয়ার গলায় কালো দাগ ও কানের দিকে রক্ত ছিল। তাদের সন্দেহ এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।

বুধবার থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নিচ্ছিল না বলে সেদিন বাবুরাম অভিযোগ করেন।

আদিবাসী নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, এ কথা তুলে ধরে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক মিল্কী সেদেক হাঁসদা বলেন, “রিয়া সরেনের মৃত্যুর ঘটনাটি যথাযথভাবে তদন্তের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

সভাপতির বক্তব্যে প্রভাত টুডু বলেন, “আমরা কোনো অনুমান বা গুজবের ভিত্তিতে নয়, বরং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন চাই। তদন্তে যারই সম্পৃক্ততা পাওয়া যাবে, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য দেন আদিবাসী নেতা উত্তম কুমার বর্মণ, প্রফুল্ল টুডু, দানিয়েল মার্ডী ও নারী নেত্রী শিখা সরেন।

আগের খবর:

নারায়ণগঞ্জে সাঁওতাল কিশোরীর লাশ: হত্যার অভিযোগ পরিবারের

  • রূপগঞ্জ
  • মানববন্ধন
  • ঝুলন্ত লাশ
  • সাঁওতাল কিশোরী
  • উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম
এ সম্পর্কিত খবর
কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুটে ‘সিলেবাস কমপ্লিট’ না হওয়ার হতাশা
কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুটে ‘সিলেবাস কমপ্লিট’ না হওয়ার হতাশা
মানিকগঞ্জে ফ্যানে ঝুলছিল স্বামীর দেহ, নিচে পড়েছিল স্ত্রী-সন্তানের লাশ
মানিকগঞ্জে ফ্যানে ঝুলছিল স্বামীর দেহ, নিচে পড়েছিল স্ত্রী-সন্তানের লাশ
হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
চাঁনখানপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
চাঁনখানপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24