Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
বাংলাদেশ

দোকানে বিকাশের টাকা না দিয়ে দৌড়, পিটুনির পর পুলিশে

জনতার হাত থেকে উদ্ধার করে ওই ব্যক্তিকে গুলশান থানায় সোপর্দ করেছে ট্রাফিক পুলিশ।

দোকানে বিকাশের টাকা না দিয়ে দৌড়, পিটুনির পর পুলিশে

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 12:07 PM

Updated : 16 Sep 2026, 12:07 PM

রাজধানীর গুলশানে একটি দোকান থেকে বিকাশে টাকা পাঠানোর পর টাকা না দিয়েই দৌড়ে পালানোর চেষ্টার সময় এক ব্যক্তিকে আটকে পিটুনি দিয়েছে জনতা।

মঙ্গলবার রাত ৯টার দিকে গুলশান-১ এর পশ্চিম পাশের সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।

পরে জনতার হাত থেকে উদ্ধার করে ওই ব্যক্তিকে গুলশান থানায় সোপর্দ করেছে ট্রাফিক পুলিশ।

সেখানে ডিউটিতে থাকা গুলশান ট্রাফিক জোনের সার্জেন্ট নাজমুল ইসলাম বলেন, রাতে হঠাৎ লোকজনের হইচই শুনে তিনিসহ কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে যান।

সেখানে উপস্থিত লোকজনের কাছ থেকে জানতে পারেন, সাইফুল (বয়স আনুমানিক ২৭ বছর) নামের এক যুবক একটি বিকাশের দোকান থেকে টাকা 'সেন্ড মানি' করে পরে টাকা পরিশোধ না করে দৌড় দেয়।

এ সময়ের লোকজন তাকে ধরে ফেলে মারধর করতে থাকে। পরে আর্জেন্ট নাজমুলসহ পুলিশ সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে গুলশান থানায় সোপর্দ করেন।

  • বিকাশ
  • গুলশান
  • মারধর
  • পিটুনি
এ সম্পর্কিত খবর
‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ জিতল বিকাশ
‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ জিতল বিকাশ
আইনজীবীকে মারধর করে পুলিশে সোপর্দ, সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে
আইনজীবীকে মারধর করে পুলিশে সোপর্দ, সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে
টাঙ্গাইলে ‘মায়ের ছুরিকাঘাতে’ ছেলে নিহত, মেয়েকেও হত্যাচেষ্টার অভিযোগ
টাঙ্গাইলে ‘মায়ের ছুরিকাঘাতে’ ছেলে নিহত, মেয়েকেও হত্যাচেষ্টার অভিযোগ
আওয়ামী লীগের মিছিল: গুলশান থানার ওসি প্রত্যাহার
আওয়ামী লীগের মিছিল: গুলশান থানার ওসি প্রত্যাহার

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24