Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
বাংলাদেশ

পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ঢাকার বিভিন্ন স্থানে শুক্রবার থেকে হাতবোমার বিস্ফোরণ ও বাসে আগুন লাগার ঘটনা ঘটছে।

পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 03:18 PM

Updated : 20 Sep 2026, 03:18 PM

রাজধানীর পল্লবী এলাকায় একটি বাসে আগুন লাগার তথ্য দিয়েছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকার সিরামিক রোডে সরকারি কলেজের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন লাগে।

ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মো. মোস্তাক সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে বৃষ্টির মধ্যে সরকারি কলেজের পাশে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন লাগে।

“কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

বাসটির মালিক খান মো. মহিতুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে তার সাবেক এক চালক ফোন করে বাসে আগুন লাগার খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি বাসটি পুড়ে যেতে দেখেন।

“পাশের একটি চায়ের দোকানদার বাস থেকে ধোঁয়া উড়তে দেখেছিলেন।”

পুড়ে যাওয়া বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৮৭০৩, বলেছেন তিনি।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা করেননি বলেও জানান বাসটির বাসটির মালিক।

শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মিরপুরের দুটি স্থানে, বাড্ডায় ও মাতুয়াইলে বাস এবং দক্ষিণ কেরাণীগঞ্জে একটি পিকআপ ভ্যানে আগুন লাগার ঘটনা ঘটে। এছাড়া ময়মনসিংহ ও রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন লাগে।

সেদিন মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন নেতার মাজার লাগোয়া সড়কে, সচিবালয় মেট্রো স্টেশনের নিচের সড়কে এবং কমলা রেলস্টেশনের প্ল্যাটফর্মে হাতবোমা বিস্ফোরণের তথ্য দেয় পুলিশ।

এর আগে শুক্রবার রাজধানীর সাতটি স্থান হাতবোমার বিস্ফোরণ ও একটি বাসে আগুন দেওয়া হয়।

এর মধ্যে যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের এক নেতাসহ চারজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

  • মেট্রোরেল
  • পল্লবী
  • বাসে আগুন
  • কমলাপুর রেলস্টেশন
  • বিস্ফোরণ
  • হাতবোমা
  • তিন নেতার মাজার
এ সম্পর্কিত খবর
ময়মনসিংহ ও রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
ময়মনসিংহ ও রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
সিরাজগঞ্জে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
সিরাজগঞ্জে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
মিরপুরে ২ স্থানে বাসে আগুন
মিরপুরে ২ স্থানে বাসে আগুন
কাফরুল থানার সামনে বাসে আগুন
কাফরুল থানার সামনে বাসে আগুন

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24