Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
আমার কথা

এবার প্রশিক্ষকের ভূমিকায়

এবার হ্যালোতে শেখা বিষয় ও নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিশু সাংবাদিকতার প্রশিক্ষক হওয়ার সুযোগ পেলাম।

এবার প্রশিক্ষকের ভূমিকায়

সংগ্রামী সাফিয়া বরণ

Published : 24 Oct 2026, 08:01 PM

Updated : 24 Oct 2026, 08:01 PM

শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণে অংশ নিয়েছিলাম পাঁচ বছর আগে।

সেই প্রশিক্ষণ থেকেই শিশু সাংবাদিকতার হাতেখড়ি। এবার হ্যালোতে শেখা বিষয় ও নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিশু সাংবাদিকতার প্রশিক্ষক হওয়ার সুযোগ পেলাম।

১৯ অক্টোবর আমার জেলা কুড়িগ্রামে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের (এনসিটিএফ) আয়োজনে দিনব্যাপী একটি কর্মশালা হয়। এই কর্মশালায় শিশু সাংবাদিকতা ও ফটোগ্রাফি, শিশু গবেষণা এবং অ্যাডভোকেসি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালার শিশু সাংবাদিকতা বিষয়ক সেশনটি আমি পরিচালনা করি।

এর আগে শিশু অধিকার, মানসিক স্বাস্থ্য ও শিশু সুরক্ষা বিষয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করেছি। তবে সাংবাদিকতার প্রশিক্ষক হিসেবে এটাই ছিল আমার প্রথম অভিজ্ঞতা।

সেশনের শুরুতে কিছুটা ভয় কাজ করছিল। মনে হচ্ছিল, আমি পারব তো? তখন বারবার হ্যালোর কর্মশালার কথা মনে পড়ছিল।

আমার সামনে বসে থাকা শিশুদের দেখে মনে হচ্ছিল, একসময় আমিও ওদের মতো প্রশিক্ষণে বসে শিখেছি। আর আজ সেই শেখা বিষয়গুলোই অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার সুযোগ পেয়েছি।

হ্যালো আমার সাংবাদিকতা জীবনের প্রথম শিক্ষক। হ্যালোর প্রশিক্ষণ ও নিজের অভিজ্ঞতার পথ ধরেই আজ স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম ও অনলাইন পোর্টালে লিখতে পারছি। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিশুদের সাংবাদিকতা সম্পর্কে ধারণা দিতে পেরে খুব ভালো লেগেছে।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: কুড়িগ্রাম।
এ সম্পর্কিত খবর
কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় এবারও গোল্ড অ্যাওয়ার্ড পেলাম
কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় এবারও গোল্ড অ্যাওয়ার্ড পেলাম
অন্যের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করতে শিখি
সরস্বতী পূজা ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় বাড়তে থাকে
কর্মশালা বদলে দিয়েছে ভাবনার জগৎ
কর্মশালা বদলে দিয়েছে ভাবনার জগৎ
বড় হয়ে কী হবে, ঠিক করুক শিশুরাই
বড় হয়ে কী হবে, ঠিক করুক শিশুরাই

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24