Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
আমার কথা

চা বাগানে শিশুশ্রম বন্ধ হোক

এই শিশুরা পড়াশোনা করলে তাদের যোগ্যতা অনুযায়ী বৈচিত্র্যময় পেশায় যেতে পারবে। কিন্তু শিশুশ্রমের কারণে তারা সবসময় একই বৃত্তে আটকে থাকে।

চা বাগানে শিশুশ্রম বন্ধ হোক

জামিউল হাসান আরাফ

Published : 17 Oct 2026, 12:40 PM

Updated : 17 Oct 2026, 12:27 PM

আমাদের দেশে শিশুরা যে ধরনের শিশুশ্রমের সঙ্গে যুক্ত তার একটি হল চা বাগানের শিশুশ্রম। সিলেট বিভাগের চা বাগানগুলোতে আমি নিজে এই ধরনের শিশুশ্রম দেখেছি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের ২০১৮ সালের চা বাগানভিত্তিক জরিপে দেখা যায়, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারের চা বাগানে পাঁচ থেকে ১৭ বছর বয়সী শিশুদের ১৮ দশমিক ৮ শতাংশ শিশুশ্রমে যুক্ত ছিল।

জেলাভিত্তিক হিসাবে হবিগঞ্জে এই হার ছিল ২৯ দশমিক ৮ শতাংশ, সিলেটে ১৯ দশমিক ৩ শতাংশ এবং মৌলভীবাজারে ১৫ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ, জরিপের সময় হবিগঞ্জের চা বাগানগুলোতে শিশুশ্রমের হার ছিল তুলনামূলক বেশি।

জরিপে আরও দেখা যায়, চা বাগানের ৭৪ শতাংশ পরিবার দারিদ্র্যসীমার নিচে ছিল। এই তথ্য চা-বাগানের পরিবারগুলোর আর্থিক সংকটের চিত্র তুলে ধরে। আর মূলত দারিদ্র্যের কারণে এসব পরিবারের শিশুরা শিশুশ্রমে যুক্ত হয়।

আমি মনে করি, চা বাগানে শিশুশ্রম বন্ধ করা প্রয়োজন। এই শিশুরা পড়াশোনা করলে তাদের যোগ্যতা অনুযায়ী বৈচিত্র্যময় পেশায় যেতে পারবে। কিন্তু শিশুশ্রমের কারণে তারা সবসময় একই বৃত্তে আটকে থাকে।

চা বাগানে শিশুশ্রম বন্ধে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান, বাগান কর্তৃপক্ষ, পরিবার ও বিদ্যালয়কে একসঙ্গে কাজ করতে হবে। কোনো শিশুকে যেন পরিবারের প্রয়োজন মেটাতে পড়াশোনা ছেড়ে কাজে নামতে না হয়।

চা বাগানের প্রতিটি শিশুর জন্য শিক্ষা, সুরক্ষা ও সুন্দর শৈশব নিশ্চিত হোক। বন্ধ হোক চা বাগানে শিশুশ্রম।

প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: সিলেট।
এ সম্পর্কিত খবর
খেলাধুলার সময় যেন হারিয়ে না যায়
খেলাধুলার সময় যেন হারিয়ে না যায়
শিশুকে শাসনের নামে নির্যাতন নয়
রাজধানীর হাতিরঝিল এলাকায় বৃষ্টির মধ্যে খেলায় মেতে উঠেছে শিশু-কিশোররা
বন্ধুদের সঙ্গে পড়তে আমার ভালো লাগে
বন্ধুদের সঙ্গে পড়তে আমার ভালো লাগে
পড়া মনে রাখতে আমি যা করি
পড়া মনে রাখতে আমি যা করি

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24