Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
আমার কথা

মানসিক কষ্টে পাশে থাকুক স্কুল

বিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত আলোচনা, সচেতনতামূলক কর্মশালা এবং প্রয়োজনে কাউন্সেলিং সেশনের ব্যবস্থা করা দরকার।

মানসিক কষ্টে পাশে থাকুক স্কুল

মাহমুদ হাচান মাহমুদ হাচান

Published : 29 Oct 2026, 06:00 PM

Updated : 29 Oct 2026, 05:29 PM

শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া জরুরি।

পড়াশোনার চাপ, পরীক্ষায় ভালো ফল করার প্রত্যাশা, বন্ধুদের সঙ্গে সম্পর্কের সমস্যা কিংবা বুলিংয়ের কারণে অনেক শিশু মানসিক কষ্টের মধ্যে থাকে। কিন্তু লজ্জা, ভয় কিংবা কেউ বুঝবে না এমন আশঙ্কায় তারা নিজেদের সমস্যার কথা কাউকে বলতে পারে না।

আমি মনে করি, অভিভাবকদের পাশাপাশি বিদ্যালয়ও এই বিষয়ে ভূমিকা রাখতে পারে। এ জন্য প্রতিটি স্কুলে এমন একজন শিক্ষক থাকা দরকার যার কাছে শিক্ষার্থীরা নিজেদের সমস্যা নিয়ে কথা বলতে পারবে।

পাশাপাশি বিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত আলোচনা, সচেতনতামূলক কর্মশালা এবং প্রয়োজনে কাউন্সেলিং সেশনের ব্যবস্থা করা দরকার। এতে শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি বুঝতে এবং মানসিক কষ্টের সময় সাহায্য চাইতে উৎসাহ পাবে।

আমি চাই, প্রতিটি বিদ্যালয়ে এমন পরিবেশ নিশ্চিত করা হোক যেখানে একজন শিক্ষার্থী নির্দ্বিধায় বলতে পারবে, ‘আমি ভালো নেই।’ আর তার কথা মনোযোগ দিয়ে শোনার মত কেউ পাশে থাকবে।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নীলফামারী।
এ সম্পর্কিত খবর
প্রকৃতির সান্নিধ্যে এক বিকেল
প্রকৃতির সান্নিধ্যে এক বিকেল
বাল্যবিয়েতে সংকুচিত হয় স্বপ্নের জগৎ
বাল্যবিয়েতে সংকুচিত হয় স্বপ্নের জগৎ
ফুটপাত হোক নির্বিঘ্নে হাঁটার পথ
ফুটপাতে রিকশা এমনভাবে রাখা হয়েছে যে, পাশাপাশি দুজন মানুষের হেঁটে যাওয়ায় কষ্টকর
নদী বাঁচলে বাঁচবে মানুষ ও প্রকৃতি
বালু নদী দিয়ে আসা কলকারখানার বজ্য মিশ্রিত কালো পানি মিশছে শীতলক্ষা নদীতে। ডেমরা ব্রিজ থেকে তোলা

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24