মেয়েরাই বাল্যবিয়ের শিকার বেশি হয়।
Published : 09 Nov 2025, 10:09 PM
বাল্যবিয়ে আমাদের সমাজে এক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। নানা ধরনের প্রচারণা ও সচেতনতামূলক উদ্যেগের পরও বাল্যবিয়ে নির্মূল করা যাচ্ছে না।
মেয়েরাই বাল্যবিয়ের শিকার বেশি হয়। অনেক মা-বাবা মনে করেন, মেয়েকে দ্রুত বিয়ে দিয়ে দিলে তার ভবিষ্যৎ সুরক্ষিত হবে বা পরিবারের সম্মান রক্ষা পাবে।
এই আধুনিক সময়ে এসেও অভিভাবকেরা কীভাবে এই ধরনের মনোভাব রাখেন তা আমি বুঝতে পারি না। অথচ বাস্তবে দেখা যায়, এই বিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করে দেয়।
একটি শৈশবে বিয়ের শিকার হয়ে স্কুল থেকে ঝরে পড়ে। তার জন্য পড়াশোনার পরিবেশটা আর থাকে না। এমনকি তার স্বাস্থ্যের উপরও ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলে।
যেমন অল্প বয়সে গর্ভধারণ ও সন্তান জন্মের জটিলতা। এসব সমস্যা শুধু মেয়েদেরই ক্ষতি করে না; বরং পুরো সমাজের উন্নয়নকেও বাধাগ্রস্ত করে।
সরকার ও বিভিন্ন সংস্থা সচেতনতা বৃদ্ধি, কঠোর আইন প্রয়োগ এবং শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করছে। তবে প্রকৃত পরিবর্তন কেবল আইনের মাধ্যমে সম্ভব নয়।
পরিবার ও সমাজকে বুঝতে হবে যে, মেয়ের শিক্ষা ও স্বনির্ভরতা বিয়ে দেওয়ার চেয়ে অনেক বেশি মূল্যবান। তাই বাল্যবিয়ে রোধে এগিয়ে আসা আমাদের সবার নৈতিক দায়িত্ব বলে মনে করি।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: কুড়িগ্রাম।