Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
আমার কথা

কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় এবারও গোল্ড অ্যাওয়ার্ড পেলাম

গত বছরও এ প্রতিযোগিতায় গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছিলাম।

কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় এবারও গোল্ড অ্যাওয়ার্ড পেলাম

মো. সিফাত আল মাহীন

Published : 24 Oct 2026, 08:30 PM

Updated : 24 Oct 2026, 08:12 PM

কুইন্স কমনওয়েলথ রাইটিং কম্পিটিশনে টানা দ্বিতীয়বারের মত গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছি আমি। এ বছর ‘দ্য সেইম রিভার’ শিরোনামের রচনার জন্য এ স্বীকৃতি পেয়েছি।

রচনাটিতে ইলিশ মাছের যাত্রার মধ্য দিয়ে সীমান্ত, দেশভাগ, স্মৃতি ও শিকড়ের প্রতি মানুষের টান তুলে ধরার চেষ্টা করেছি।

ইলিশ প্রতিবছর নদীপথে সীমান্ত পেরিয়ে যেতে পারে অথচ মানুষের পক্ষে সব সময় নিজের জন্মভূমিতে ফিরে যাওয়া সম্ভব হয় না। এই বৈপরীত্য থেকেই রচনাটির ভাবনা এসেছে। ইলিশের যাত্রার মধ্য দিয়ে মানুষের শিকড়ের টান, বিচ্ছেদ ও ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা বলতে চেয়েছি।

গত বছরও এ প্রতিযোগিতায় গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছিলাম। ‘বুকস, বর্ডার্স অ্যান্ড দ্য ব্রেভ’ শিরোনামের সেই রচনায় বই পড়ার সুযোগ ও শিক্ষাবৈষম্যের কথা তুলে ধরেছিলাম। নিজের অভিজ্ঞতার পাশাপাশি মফস্বলের শিশু-কিশোরদের বই পড়ার সীমিত সুযোগের বিষয়টিও সেখানে তুলে ধরেছিলাম।

ইংল্যান্ডের রয়েল কমনওয়েলথ সোসাইটি ১৮৮৩ সাল থেকে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এটি স্কুলশিক্ষার্থীদের জন্য বিশ্বের প্রাচীনতম আন্তর্জাতিক লেখালেখি প্রতিযোগিতা হিসেবে পরিচিত।

ছোটবেলা থেকেই বই পড়তে ভালোবাসি। বই পড়ার আগ্রহ থেকেই ধীরে ধীরে লেখালেখির প্রতি ভালোবাসা তৈরি হয়। নিজের ডায়েরিতে ও ফেইসবুকে লেখার পাশাপাশি হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে লেখার সুযোগও আমার লেখালেখির অভ্যাস গড়ে তুলতে সাহায্য করেছে।

পরপর দুই বছর আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় স্বীকৃতি পাওয়া আমার জন্য আনন্দের। একই সঙ্গে এটি আমাকে নতুন বিষয় নিয়ে ভাবতে এবং পরিচিত বিষয়গুলোকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরতে অনুপ্রাণিত করছে।

প্রতিবেদকের বয়স: ১৭ বছর। জেলা: ময়মনসিংহ।
এ সম্পর্কিত খবর
প্রকৃতির সান্নিধ্যে এক বিকেল
প্রকৃতির সান্নিধ্যে এক বিকেল
বাল্যবিয়েতে সংকুচিত হয় স্বপ্নের জগৎ
বাল্যবিয়েতে সংকুচিত হয় স্বপ্নের জগৎ
ফুটপাত হোক নির্বিঘ্নে হাঁটার পথ
ফুটপাতে রিকশা এমনভাবে রাখা হয়েছে যে, পাশাপাশি দুজন মানুষের হেঁটে যাওয়ায় কষ্টকর
নদী বাঁচলে বাঁচবে মানুষ ও প্রকৃতি
বালু নদী দিয়ে আসা কলকারখানার বজ্য মিশ্রিত কালো পানি মিশছে শীতলক্ষা নদীতে। ডেমরা ব্রিজ থেকে তোলা

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24